আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষ কৃত্য CDS বিপিন রাওয়াতের, শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও

আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষ কৃত্য CDS বিপিন রাওয়াতের, শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজই শেষকৃত্য সম্পন্ন হবে দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের। দিল্লির ক্যান্টনমেন্টে হবে শেষকৃত্য। তার আগে মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। পূর্ণ সম্মানের সঙ্গে তাদের দেহ সৎকার করা হবে। গতকাল ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে শেষ শ্রদ্ধা জানানো হয় সস্ত্রীক বিপিন রাওয়াত সহ নিহত সেনা কর্মীদের।

 শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও

গতকাল রাতেই দিল্লিতে পৌঁছয় বিপিন রাওয়াত সহ ১৩ জনের দেহ। রাতেই বিপিন রাওয়াতের বাড়িতে নিেয় যাওয়া হয়েছে তাঁর দেহ। তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ সেখানে শায়িত রয়েছে। রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন সেনা প্রধান তাঁকে শেষ শ্রদ্ধা জানান। আজও সেখানেই শািয়ত থাকবে দেহ। সাধারণ মানুষও গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।দিল্লির ক্যান্টমেন্টে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হওয়ার কথা। সকাল ১১টা থেকে রাওয়াতের দেহ শায়িত থাকবে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারীকরা। দুপুর ২টোয় শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকেল ৪টেয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

কপ্টার দুর্ঘটনায় মৃত ব্রিগেডিয়ার লখবিন্দর সিংহ লিড্ডারেরও শেষ কৃত্য সম্পন্ন হবে দিল্লিতে। জেনারেল বিপিন রাওয়াতের ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন তিনি। কয়েকদিন পরই নতুন দায়িত্ব পাওয়ার কথা ছিল তাঁর। ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে প্রোমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর বাবাও সেনাবাহিনীতেই ছিলেন। বাবাকে দেখেই সেনাবাহিনীতে যোগ দেন তিনি।

সূত্রের খবর, জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ব্রিগেডিয়ার এলএস লিড্ডারের মরদেহ এখনও পর্যন্ত শনাক্ত করা হয়েছে। বাকিদের দেহ শনাক্তকরণ হয়নি এখনও। তাঁদের দেহ এখন আর্মি বেস হাসপাতালের মর্গে রাখা থাকবে।তাঁদের পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করার পর তাঁদের শেষকত্যও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

ইতিমধ্যেইই তদন্ত কমিটি গড়ে তদন্ত শুরু হয়েছে কপ্টার দুর্ঘটনার। ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্সও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত বা নাশকতা কাজ করছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। লোকসভায় গতকালই বিবৃতি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, রাওয়াতের কপ্টার নাকি দুর্ঘটনার আগের মুহূর্তে অনেকটা নিচ দিয়ে উড়ছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা হারিয়েই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। কিন্তু সিডিএসকে নিয়ে কপ্টার এত নীচ দিয়ে উড়বে কেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+