Jeet Adani Diva Shah Wedding: নেই জাঁকজমক, ঐতিহ্য আর সংস্কৃতি মেনেই ডিভার সঙ্গে গাঁটছড়া আদানি পুত্রের
Jeet Adani Diva Shah Wedding: বিয়ের পিঁড়িতে বসলেন শিল্পপতি গৌতম আদানির (Adani Group Chairperson Gautam Adani) ছোট ছেলে জিৎ আদানি (Jeet Adani)। একেবারে ঝাঁ চকচকে নয়, খুবই সাধারণ ভাবে রীতি এবং পরম্পরা মেনেই বিয়ে হল জিৎ এবং ডিভা শাহর (Diva Jaimin Shah)। আজ শুক্রবার আহমেদাবাদে বসে এই বিয়ের আসর।
যেখানে পারিবারিক সদস্য এবং বেশ কয়েকজন ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। শুধু বিয়েই নয়, জিৎ (Jeet Adani) এবং ডিভা শাহের (Diva Jaimin Shah) এনগেজমেন্টের অনুষ্ঠানও ছিল একেবারে সাধারণ সাদামাটা। ২০২৩ সালের ১৪ মার্চ তাঁদের আংটি বদল হয়।

সেই অনুষ্ঠানও একেবারে ঘরোয়া ভাবেই হয়। উপস্থিত ছিলেন পরিবারের লোকজন এবং বেশ কয়েকজন কাছের মানুষ। এবার বিয়েতেও সেই একই ছবি। যা দেখে অনেকেই আদানির প্রশংসায় পঞ্চমুখ।
Jeet Adani Diva Shah Wedding: দুপুর দুটো থেকে শুরু অনুষ্ঠান
জিৎ এবং ডিভার প্রি-ওয়েডিং'য়ের অনুষ্ঠান গত পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আজ শুক্রবার আহমেদাবাদের আদানি টাউনশিপ ( Adani township in Ahmedabad) শান্তিগ্রামে (Shantigram) অনুষ্ঠিত হয় যাবতীয় অনুষ্ঠান। দুপুর ২টো থেকে এই অনুষ্ঠান শুরু হয়। যা খবর, জৈন এবং গুজরাতি সংস্কৃতি মেনেই চার হাত এক হয়েছে জিৎ এবং ডিভার। সেই ছবি গৌতম আদানি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখছেন, পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আজ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জিৎ এবং ডিভা। তাঁদের জন্য ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করেন শিল্পপতি।
परमपिता परमेश्वर के आशीर्वाद से जीत और दिवा आज विवाह के पवित्र बंधन में बंध गए।
— Gautam Adani (@gautam_adani) February 7, 2025
यह विवाह आज अहमदाबाद में प्रियजनों के बीच पारंपरिक रीति रिवाजों और शुभ मंगल भाव के साथ संपन्न हुआ।
यह एक छोटा और अत्यंत निजी समारोह था, इसलिए हम चाह कर भी सभी शुभचिंतकों को आमंत्रित नहीं कर सके,… pic.twitter.com/RKxpE5zUvs
Jeet Adani Diva Shah Wedding: অতিথি তালিকায় কারা?
গত কয়েকদিন আগেই আম্বানির ছেলের বিয়ে দেখেছে দেশ। এমন জমকালো বিয়ে দেশের মানুষ কেন, গোটা বিশ্বের নজর কেড়েছিল। আর সেখানে দাঁড়িয়ে গৌতম আদানির মতো একজন শিল্পপতির ছেলের বিয়ে। দেশের মানুষের তো নজর থাকবে। বিশেষ করে অতিথিরা কারা থাকবেন তা নিয়ে কৌতূহল থাকবে না তা কখনও হয়।
বিশেষ করে বিয়ে নিয়ে বেশ কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেক জায়গা থেকেই দাবি উঠতে থাকে যে আদানির ছেলের বিয়েতে টেলর সুইফটের (Taylor Swift) জমকালো অনুষ্ঠান থাকতে পারে। এই প্রসঙ্গে শিল্পপতির মন্তব্য ছিল, এটা কোনও তারকা-খচিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, সাধারণ এবং ঐতিহ্য মেনেই জিৎ এবং দিব্যার বিয়ে হবে।
মহাকুম্ভে গঙ্গা আরোতির সময়েই আদানি আরও জানিয়েছিলেন, একজন সাধারণ মানুষের মতোই আমার আচরণ। জিতেরও তাই। মা গঙ্গার আশীর্বাদ নিয়েছি। বিয়ে সম্পূর্ণ ভাবে সাধারণ এবং পারিবারিক পরম্পরা মেনেই হবে।
বলে রাখা প্রয়োজন, নতুন এই দম্পতি প্রতি বছর ৫০০ জন প্রতিবন্ধী মহিলার বিবাহের জন্য ১০লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, বিবাহ উপলক্ষ্যে 'ফ্যামিলি অফ ডিসএবলড (Family of Disabled (FOD) নামে একটি এনজিও শাল প্রস্তুত করেছে। যাতে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সহায়তা নেওয়া হয়েছে। এছাড়াও বিয়েতে হাতে তৈরি কাচের বাসন, প্লেট এবং অন্যান্য উপহারও দেবে এই এনজিও।
Jeet Adani Diva Shah Wedding:এক নজরে জিৎ আদানি এবং ডিভার পরিচয়
জিৎ আদানি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির ছোট ছেলে। আদানি বিমানবন্দরের দায়িত্ব আছে তাঁর কাছে। ২০১৯ সালে আদানি গ্রুপে যোগ দিয়েছিলেন। পেনেসলিভিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্সে স্নাতক হন। আদানি গোষ্ঠীর হয়ে কাজ করার ক্ষেত্রে একাধিক কৃতিত্ব রয়েছে জিতের। অন্যদিকে ডিভা শাহ বিখ্যাত এক হিরে ব্যবসায়ীর মেয়ে। মুম্বই-সুরত সহ দেশের একাধিক শহরে ছড়িয়ে রয়েছে সেই সংস্থার ব্যবসা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications