ইউপিএ আমলে কয়লা দুর্নীতিতে যুক্ত গৌতম আদানি! রাহুল গান্ধীর নিশানায় নরেন্দ্র মোদী

দেশে ষষ্ঠদফা নির্বাচনের আগে ফের একবার রাহুবল গান্ধীর নিশানায় গৌতম আদানি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেছেন। সেখানে রাহুল গান্ধী বলেছেন, চার জুনের পরে ভারত সরকার এই দুর্নীতির তদন্ত করবে।

নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী বলেছেন, অভিযোগ করেছেন, দেশের বিদ্যুত কেন্দ্রগুলিতে উচ্চমানের কয়লা দেওয়ার নাম করে নিম্নমানের কয়লা আমদানি করে তা দ্বিগুণ দামে বিক্রি করা হয়েছে। যে কারণে জনগণের বিদ্যুতের খরচ বেড়েছে এবং পরিবেশের ক্ষতি হয়েছে।

Rahul gandhi

  • ক্ষমতায় ছিল ইউপিএ

তবে রাহুল গান্ধী যে সময়ের কথা উল্লেখ করতে চেয়েছেন বা প্রতিবেদনে যে সময়ের কথা বলা হয়েছে, সেই সময় দেশে ছিল ইউপিএ সরকার। ২০১৪-র চালান উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে, ২০১৪-তে ১.৫ মিলিয়ন টন কয়লা আমদানি করেছিল আদানি গোষ্ঠী। সেখানে আরও বলা হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা সেই কয়লার প্রতিকেজিতে ক্যালোরি ছিল ৩৫০০। কিন্তু তা ছয় হাজার ক্যালরি হিসেবে বিক্রি করা হয়েছিল।

  • মানে কম, দ্বিগুণ দাম

প্রতিবেদনে ৩২ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ করে বলা হয়েছে গৌতম আদানি ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনেন এবং যখন তা ভারতে পৌঁছয়, তখন তার দাম দ্বিগুন হয়ে যায়। সেখানে আরও বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য নিম্নমানের কয়লা ব্যবহারের অর্থ বেশি জ্বালানি পোড়ানোয় একদিকে পরিবেশের ক্ষতি হয়েছে, অন্যদিকে গৌতম আদানির প্রচুর লাভ হয়েছে।

প্রতিটি কয়লার গ্রেড থাকে। এক-একটি গ্রেড একেক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে। সেখানে গুণমান যত কম হয়, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও কমে যায়।

  • রাহুলের নিশানায় মোদী

রাহুল গান্ধী বলেছেন বিজেপি সরকারের সময়ে সব থেকে বড় কয়লা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই কেলেঙ্কারি নিয়ে চুপ করে রয়েছে ইডি, সিবিআই এবং আয়কর দফতর। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেছেন, তিনি কি বলবেন, কতগুলো টাকার টেম্পো তারা ব্যবহার করেছেন?

  • কীসের ভিত্তিতে প্রতিবেদন

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে আদানি গোষ্ঠীর চুক্তি হয় উচ্চমানের কয়লার জন্য। কিন্তু সেখানে দেওয়া হয় নিম্নমানের কয়লা। সেই সময় তামিলনাড়ুতে ক্ষমতায় ছিল এআইএডিএমকে। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্টের দেওয়া নথখির ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশের দাবিও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+