Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গ্যাস ডেলিভারীর সময়সীমা থেকে সুদের হারে বড় ধাক্কা! ১লা সেপ্টেম্বর থেকে যে সমস্ত পরিবর্তন হচ্ছে তা একনজরে

আগামী মাসেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম! অর্থাৎ ১ লা সেপ্টেম্বর থেকে রোজনামচার সঙ্গে জড়িত একগুচ্ছ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। তবে যে সমস্ত পরিবর্তন আসছে তা কিন্তু সরাসরি পকেটে পড়তে চলেছে।

আগামী মাসেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম! অর্থাৎ ১ লা সেপ্টেম্বর থেকে রোজনামচার সঙ্গে জড়িত একগুচ্ছ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। তবে যে সমস্ত পরিবর্তন আসছে তা কিন্তু সরাসরি পকেটে পড়তে চলেছে।

EPF থেকে শুরু করে চেক ক্লিয়ারিংসের ক্ষেত্রে বেশ কিছু বদল আসতে চলেছে। শুধু তাই নয়, LPG এর নিয়ম, গাড়ি চালানোর নিয়ম সহ একগুচ্ছ ক্ষেত্রে বদল আসতে চলেছে।

সেই তালিকাতে রয়েছে গুগলের বেশ কিছু সার্ভিসও। অর্থনীতিবিদদের মতে, বেশ কিছু বদল আসতে চলেছে তাতে সাধারণ মানুষের পকেটে টান পড়লেও মানুষের উপকার হবে।

 PF নিয়মে বেশ কিছু রদবদল আসতে চলেছে

PF নিয়মে বেশ কিছু রদবদল আসতে চলেছে

১লা সেপ্টেম্বর থেকে আপনার উইনিভার্সল অ্যাকাউন্ট নম্বর (UAN) আপনার আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না হয়ে থাকে তাহলে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে। EPFO ইতিমধ্যে করা নির্দেশিকা জারি করেছে।

যেখানে ১ লা সেপ্টেম্বরের মধ্যে EPF Account Holders কে আধারের সঙ্গে UAN নম্বর যোগ করাটা বাধ্যতামূলক করা হয়েছে। আর তা করা না হলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

চেক ক্লিয়ারিংসের বেশ কিছু নিয়মে রদবদল

চেক ক্লিয়ারিংসের বেশ কিছু নিয়মে রদবদল

চেকের মাধ্যমে যদি আপনি কোনও পেমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই এই নিয়মের বিষয়ে আরও বিস্তারিত জানতে হবে। ১লা সেপ্টেম্বর থেকে নয়া এই নিয়মে রদবদল হতে চলেছে। নয়া এই নিয়ম অনুযায়ী ৫০,০০০ টাকার বেশি অতিরিক্ত টাকার চেকের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ব্যাঙ্ক এখন থেকে positive pay system এর সুবিধা লাঘু করে দিয়েছে। সুতরাং ১লা সেপ্টেম্বর থেকে পিপিএস লাঘু করতে চলেছে। Axis Bank আগামীমাস থেকে positive pay system সুবিধা লাঘু করতে চলেছে।

LPG সিলিন্ডার পাওয়ার সময় বদলে যাচ্ছে

LPG সিলিন্ডার পাওয়ার সময় বদলে যাচ্ছে

আগামী ১লা সেপ্টেম্বর থেকে বেশ কিছু নিয়মে রদবদল হতে চলেছে। যার মধ্যে অন্যতম এলপিজি সিলিন্ডার পাওয়ার নিয়ম। শুধু তাই নয়, দামেও পরিবর্তন আসতে চলেছে। প্রত্যেকমাসের প্রথম তারিখ থেকে রান্নার গ্যাসের এবং ব্যবসায়িক সিলিন্ডার (LPG gas cylinder) নয়া দাম কার্যকর হয়ে থাকে। এমনকি গ্যাসের দোকান থেকে গ্যাস সার্ভিস দেওয়ার সময়েও বেশ কিছু রদবদল আসতে চলেছে। শহর এবং গ্রামে গ্যাস বিতরনের সময়ে পরিবর্তন হতে চলেছে।

PNB সার্ভিস অ্যাকাউন্টের সুদে বড় ধাক্কা

PNB সার্ভিস অ্যাকাউন্টের সুদে বড় ধাক্কা

পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (Punjab National Bank- PNB) গ্রাহকদের জন্যে খুব একটা ভালো খবর নয়। আগামী মাস থেকে গ্রাহকদের বড়সড় একটা ধাক্কা লাগতে চলেছে। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক আগামী ১লা সেপ্টেম্বর থেকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের অঙ্কে বড়সড় ধাক্কা পড়তে চলেছে।

ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে এই তথ্য সামনে এসেছে। তথ্য অনুযায়ী ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বছরে ৩ শতাংশ থাকলেও তা কমিয়ে 2.90 শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাঙ্কের এই সিদ্ধান্তে নতুন এবং পুরানো গ্রাহকদের ক্ষেত্রে সমস্যা বাড়বে।

 গাড়ির বিমা দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম

গাড়ির বিমা দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম

মাদ্রাজ হাইকোর্টের নয়া বেশ কিছু নির্দেশিকা দিয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে যে কোনও গাড়ি বিক্রি করার ক্ষেত্রে bumper-to-bumper বিমা করতেই হবে। এই বিমা আগামী পাঁচ বছর পর্যন্ত ড্রাইভার, প্যাসেঞ্জার এবং বাহনের মালিকের বিমার ক্ষেত্রে অতিরিক্ত হবে। bumper-to-bumper বিমার ক্ষেত্রে যে সুবিধা পাওয়া যাবে সেটি হল যে সমস্ত ক্ষেত্রে বিমা কোম্পানিগুলি সুবিধা দেয় না সেখানে বিমার সুবিধা পাওয়া যাবে।

OTT প্লাটফর্মের খরচ আরও বাড়বে

OTT প্লাটফর্মের খরচ আরও বাড়বে

ভারতের ব্যবহৃত ওটিটি প্লার্টফর্ম ডিজনি প্লাস হটস্টার (Disney plus hotstar) এর সাবস্ক্রিপশন চলতি বছরের ১লা সেপ্টেম্বর থেকে আরও বাড়তে চলেছে। এরপর থেকে গ্রাহকদের বেস প্ল্যানের ক্ষেত্রে ৩৯৯ টাকার থেকে বেশি ৪৯৯ টাকা দিতে হবে। অর্থাৎ এবার থেকে ব্যবহারকারীকে ১০০ টাকা অতিরিক্ত দিতে হবে। এছাড়া 899 টাকাতে ব্যবহারকারীরা একটি অ্যাপের সাহায্যে দুটি ফোনে এই সুবিধা পাওয়া যাবে। এই সাবক্রিপশন প্ল্যানের মাধ্যমে HD ফেসিলিটি পর্যন্ত পাওয়া যাবে। এছাড়াও ১৪৯৯ টাকাতে ৪ স্ক্রিনের মাধ্যমে এই অ্যাপটিকে চালানো যাবে।

Bharat series (BH-series)

Bharat series (BH-series)

কেন্দ্রের পরিবহণমন্ত্রক নতুন গাড়ির ক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশন মার্ক নিয়ে এসেছে। । ভারত সিরিজ বা বিএইচ সিরিজ নাম দেওয়া হয়েছে এই বিশেষ রেজিস্ট্রেশনের। এতে বিশেষ সুবিধা পাবেন গাড়ির মালিকরা। এক রাজ্য থেকে অন্য মালিকানা বদলের েক্ষত্রে নতুন করে রেজিস্ট্রেশন বদল করতে হবে না। বিএইচ সিরিজের মার্ক থাকলেই হবে। যাঁদের এই রেজিস্ট্রেশনের মার্ক থাকবে তারা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি ক্ষেত্রে রদবদল হতে চলেছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+