মহাকুম্ভের সময় গঙ্গার জল স্নানের উপযুক্ত ছিল, ফের চাঞ্চল্যকর রিপোর্ট দিয়ে দাবি করল CPCB

প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলার সময় গঙ্গার জল স্নানের উপযোগী ছিল বলে এবার এমনই দাবি করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB)। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে (NGT) জমা দেওয়া এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

CPCB জানিয়েছে, গত ১২ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গা ও যমুনার সাতটি স্থানে জলের গুণমান পর্যবেক্ষণ করা হয়। pH, দ্রবীভূত অক্সিজেন (DO), জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা (BOD) এবং মল কলিফর্ম (FC)-এর মান বিশ্লেষণ করে দেখা গেছে, এসব উপাদান নির্ধারিত সীমার মধ্যেই ছিল।

Mahakumbh

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন তারিখ ও স্থানে সংগৃহীত নমুনাগুলির মধ্যে কিছু পরিবর্তন দেখা গেলেও, সামগ্রিকভাবে গঙ্গার জল স্নানের জন্য গ্রহণযোগ্য ছিল।

বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, জলের গুণমান বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যেমন
১) উজানের নৃতাত্ত্বিক কার্যকলাপ (মানব কার্যক্রম)
২) নদীর প্রবাহ হার
৩) নমুনা সংগ্রহের সময় ও স্থান
৪) নদীর স্রোত ও মিশ্রণের মাত্রা

তবে পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখা গেছে, গঙ্গার জলে FC-এর গড় মাত্রা ছিল ১,৪০০ (প্রতি ১০০ মিলিলিটারে), যেখানে অনুমোদিত সীমা ২,৫০০। এছাড়া, DO-এর মান ৮.৭ (মানদণ্ড: ৫-এর বেশি) এবং BOD-এর মাত্রা ছিল ২.৫৬ (মানদণ্ড: ৩ বা তার কম)।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে CPCB জানিয়েছিল যে, মহাকুম্ভের সময় প্রয়াগরাজের কিছু স্থানে মল কোলিফর্মের মাত্রা স্নানের জন্য উপযুক্ত ছিল না। বিশেষত অমৃত স্নানের দিনগুলোতে প্রচুর মানুষের নদীতে স্নান করার ফলে মলের ঘনত্ব বেড়ে গিয়েছিল। তাই দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বলেছিল গঙ্গার জল স্নানের উপযুক্ত ছিল না। তবে এবার মহাকুম্ভ শেষ হওয়ার পরই বদলে গেল তাদের রিপোর্টও।

এই সংক্রান্ত মামলা বর্তমানে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে বিচারাধীন এবং পরবর্তী শুনানি হবে আগামী ৭ এপ্রিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+