G20 Summit 2023: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ‘গর্বিত হিন্দু’, অক্ষরধামে আরতি করে স্ত্রীর দুঃখ ভোলালেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক একজন আদর্শ হিন্দু। জি-২০ সম্মেলনে ভারতে এসে তাঁর প্রমাণই তিনি দিবেন না, স্ত্রীর অপূর্ণ ইচ্ছাও পূরণ করলেন। জন্মাষ্টমী পালন করতে পারেননি বলে খেদ ছিল ঋষি সুনক জায়ার। সস্ত্রীক অক্ষরধাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে স্ত্রীর দুঃখ ভোলালেন তিনি।
খালি পায়ে মন্দিরে প্রবেশ করলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভুত হিন্দু প্রধানমন্ত্রী। তারপর তিনি আরতি করলেন অক্ষরধামে।'গর্বিত হিন্দু' দম্পতি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি রবিবার সকালে অক্ষরধাম মন্দিরে পুজো দেন ও প্রার্থনা করেন একযোগে। তারপর আরতিও করেন ঋষি সুনক।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক দিল্লিতে শুক্রবার একটি মিডিয়া কথোপকথনের সময় নিজেকে গর্বিত হিন্দু বলে অভিহিত করেছেন। একটি মন্দির দেখারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তারপর রবিবার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পৌঁছে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।
সুনক দম্পতি প্রায় এক ঘণ্টা মন্দিরে কাটান। অক্ষরধাম মন্দিরের পরিচালক জ্যোতিন্দ্র ডেভ জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী খালি পায়ে মন্দিরের ভিতরে এসেছিলেন। একটি মন্দিরে যাওয়ার সময় হিন্দুরা যে রীতি অনুসরণ করেন, তিনিও সেইভাবেই মন্দিরে ঢোকেন, পুজো দেন প্রার্থনা করেন, আরতিও করেন নিজে।
#WATCH | G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi's Akshardham temple.
— ANI (@ANI) September 10, 2023
(Source: UK Pool via Reuters) pic.twitter.com/JBUdZHoYoU
তিনি বলেন, "ঋষি সুনক আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, মন্দিরে দর্শন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কখন যেতে পারেন। আমরা তাঁকে বলেছিলাম যখনই তাঁর মনে হবে তিনি আসতে পারেন। সেইমতো আমরা আমরা তাঁদের মন্দিরের চারপাশে দেখিয়েছি এবং উপহার হিসাবে তাকে মন্দিরের একটি মডেলও দিয়েছি।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এখানে প্রতি মিনিট উপভোগ করেছেন। তাঁর স্ত্রীও খুব খুশি ছিলেন। তিনি বলেন, যখনই আমি সুযোগ পাব, আমি এখানে আসব। এদিন তাঁদের সফরের আগে মন্দিরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সেখানে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছিল।
শুক্রবার সুনক বলেন, হিন্দু উৎসব রক্ষা বন্ধন উদযাপন করেছেন। কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করার সুযোগ পাননি। তাই স্ত্রীর মনে দুঃখ ছিল। এই মন্দিরে এসে প্রার্থনা করে সেই দুঃখের অবলুপ্তি ঘটে গিয়েছে। এরপর তিনি বলেন, আমি একজন গর্বিত হিন্দু এবং আমি এভাবেই বড় হয়েছি। আমি এভাবেই আছি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications