কনকনে ঠান্ডা! সংসদের বাইরে রাতভর ধর্না TMC সাংসদদের, কারণ কী? নয়া বিল 'G RAM G' নিয়ে দ্বন্দ্ব? শোরগোল দেশে

মনরেগা প্রকল্পের নাম বদল ঘিরে সংসদে তীব্র রাজনৈতিক ঝড়। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ১০০ দিনের কাজের প্রকল্পকে নতুন নামে চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কংগ্রেস আমলে চালু হওয়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প (MGNREGA) এবার পরিচিত হবে 'বিকশিত ভারত গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন', সংক্ষেপে জি র‍্যাম জি (G RAM G) নামে। সরকারের দাবি, এটি আসলে পুরনো মনরেগা প্রকল্পেরই আধুনিক সংস্করণ। তবে বিরোধীদের মতে, নাম বদলের আড়ালে গরিব মানুষের অধিকারেই কোপ মারা হচ্ছে।

TMC G RAM G

বিরোধীদের প্রবল আপত্তি, বিক্ষোভ ও ওয়াকআউট সত্ত্বেও সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গেল এই বিল। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় বিল নিয়ে আলোচনা শুরু হতেই প্রতিবাদে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। তাঁদের দাবি ছিল, এত গুরুত্বপূর্ণ বিল আগে স্ট্যান্ডিং কমিটি বা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হোক। বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়-এই যুক্তি তুলে ধরেন তাঁরা। পরে অনেকেই বিল প্রত্যাহারের দাবিও জানান।

কিন্তু শাসক দলের পক্ষ থেকে সেই দাবিতে সাড়া না মেলায় বিরোধীরা বিক্ষোভ দেখিয়ে লোকসভা থেকে ওয়াকআউট করেন। এর পরেই ধ্বনি ভোটে বিলটি পাশ করানো হয়। একই ছবি দেখা যায় রাজ্যসভাতেও। সেখানে রাত পর্যন্ত টানটান বিতর্ক চলে। দীর্ঘ আলোচনা শেষে রাত ১২টা পেরোনোর কিছুক্ষণের মধ্যেই ধ্বনি ভোটে রাজ্যসভাতেও বিলটি পাশ হয়ে যায়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে সংসদের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সংসদ ভবনের মকরদ্বারের সামনে ধরনায় বসেন দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন, সাগরিকা ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল সাংসদ। তাঁদের অভিযোগ, সংসদীয় রীতিনীতি উপেক্ষা করে তড়িঘড়ি বিল পাশ করানো হয়েছে।

বিক্ষোভস্থল থেকেই দোলা সেন কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন। তাঁর বক্তব্য, বিরোধীদের কোনও কথাই শোনা হয়নি। সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে এই বিল পাশ করা হয়েছে। তিনি বলেন, "আমরা বারবার বলেছি, বিষয়টা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক। একটু সময় নিয়ে আলোচনা হোক। এত বড় সিদ্ধান্ত পাঁচ ঘণ্টায় চাপিয়ে দেওয়া যায় না। ভোরবেলা গরিব মানুষ উঠে দেখবে, তাদের কাজের অধিকারই নেই। এভাবে শেষ দিনে বিল পাশ করা স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু নয়।"

মনরেগার নাম বদল শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি গ্রামীণ মানুষের রুজি-রোজগারের প্রশ্ন-এই দাবিতে বিরোধীদের আন্দোলন যে আরও তীব্র হবে, তার ইঙ্গিত মিলছে সংসদের বাইরের এই রাতভর বিক্ষোভেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+