করোনা আক্রান্তদের ফাঙ্গাল-ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ বাড়ছে গোটা দেশেই, ভয় ধরানো সমীক্ষা কেন্দ্রের
করোনা আক্রান্তদের ফাঙ্গাল-ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ বাড়ছে গোটা দেশেই, ভয় ধরানো সমীক্ষা কেন্দ্রের
সাদা-কালোর পর ইতিমধ্যেই দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হলুদ ছত্রাকের হানা। একাধিক রাজ্যে প্রাণ হারাচ্ছেন করোনাজয়ীরা। এদিকে এই আতঙ্কের আবহেই এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। আইসিএমআর-র দাবি বর্তমানে গোটা দেশে সক্রিয় করোনা রোগীদের মধ্যে ৩.৬ শতাংশের শরীরেই ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ বাসা বেঁধেছে।

সোমবারই আইসিএমআরের তরফে এই বিষয়ে একটি গবেষণাপত্র সামনে আনা হয়েছে। যাতে দেখা যাচ্ছে করোনার প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ঘটিত সংক্রমণের পরিমাণ প্রায় ২০ গুণেরও বেশি বেড়েছে। বর্তমানে সমস্ত সক্রিয় রোগীর মধ্যে হাসাপাতালে ভর্তি রোগীদের ২৮ শতাংশের মধ্যেই এই জাতীয় সংক্রমণ দেখা যাচ্ছে বলে খবর। যা প্রথম পর্বে ছিল মাত্র ১.৭ শতাংশ।
মূলত ১০টি হাসপাতালের উপর বিশদে সমীক্ষা চালিয়ে এই তথ্য সামনে আনা হয়েছে বলে খবর। তাতে দেখা যাচ্ছে গতবারের তুলনায় ছত্রাক/ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যুর হারও বহুগুণ বেড়েছে। গত বছর এই দশ হাসাপাতালে করোনা পরবর্তী ব্যাকটেরিয়া সংক্রমণে মৃত্যুর হার ছিল যেখানে ১০৬ শতাংশ। তা বর্তমানে বেড়ে হয়েছে ৫৬.৭ শতাংশ। আর এই এখানেই সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্য আধিকারিকেরা।
এদিকে দেশজোড়া আতঙ্কের মধ্যে হলুদ বা ইয়েলো ফাঙ্গাস হানা দিয়েছে দেশে। হদিশ মিলল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এই ছত্রাক শরীরে বাসা বাঁধছে বলে মত বিশেষজ্ঞদের। বাসি খাবার-দাবার খাওয়াও এই সংক্রমণের অন্যতম কারণ বলে মত ওয়াকিবহাল মহলে। চিকিৎসকদের মতে, হলুদ ছত্রাকে মৃত্যুহারও তুলনামূলক ভাবে অনেক বেশি।












Click it and Unblock the Notifications