মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বিশ্ববাজারে! দেশে কোন শহরে কত দামে পাওয়া যাচ্ছে পেট্রোল-ডিজেল? জানুন
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বাড়লেও দেশে আপাতত স্থির রয়েছে জ্বালানির দাম। আজও পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।

দেশের ছয়টি বড় শহরের মধ্যে পেট্রোলের দাম সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে, লিটার প্রতি ১০৭.৪৬ টাকা। সবচেয়ে কম দাম রয়েছে নতুন দিল্লিতে, যেখানে পেট্রোল ৯৪.৭৭ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য শহরগুলির মধ্যে বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০২.৯৯ টাকা, চেন্নাইতে ১০০.৮০ টাকা, কলকাতাতে ১০৫.৪১ টাকা এবং মুম্বই-তে ১০৩.৫৪ টাকা প্রতি লিটার দামে বিক্রি হচ্ছে। এর ফলে দিল্লি ছাড়া বাকি পাঁচ শহরেই পেট্রোলের দাম ১০০ টাকার উপরে রয়েছে।
ডিজেলের ক্ষেত্রেও সেই একই চিত্র। সবচেয়ে বেশি দাম রয়েছে হায়দরাবাদে, লিটার প্রতি ৯৫.৭০ টাকা। আর সবচেয়ে কম দাম দিল্লিতে, লিটার প্রতি ৮৭.৬৭ টাকা। বেঙ্গালুরুতে ডিজেল ৯০.৯৯ টাকা, চেন্নাইয়ে ৯২.৩৯ টাকা, কলকাতাতে ৯২.০২ টাকা এবং মুম্বইয়ে ৯০.০৩ টাকা প্রতি লিটার দামে বিক্রি হচ্ছে।
রাজ্যভিত্তিক হিসাবে পেট্রোলের দাম সবচেয়ে বেশি রয়েছে আন্ধ্রপ্রদেশে, যেখানে লিটার প্রতি দাম ১০৯.৯৩ টাকা। তারপর রয়েছে কেরালা যেখানে লিটার প্রতি দাম ১০৭.৪৮ টাকা এবং তেলেঙ্গানা যেখানে লিটার প্রতি দাম ১০৭.৪৬ টাকা। অন্যদিকে আবার সবচেয়ে কম দাম রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জতে, যেখানে পেট্রোল বিক্রি হচ্ছে ৮২.৪৬ টাকায়। ডিজেলের ক্ষেত্রেও সবথেকে কম দাম এই কেন্দ্রশাসিত অঞ্চলে লিটার প্রতি ৭৮.০৫ টাকায় বিক্রি বছর।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে চলেছে। ব্রেন্ট ক্রুড একসময় ব্যারেল প্রতি ৮৫ ডলারের উপরে পৌঁছেছিল। ইউরোপে ডিজেলের দাম গত শুক্রবার থেকে প্রায় ২৭ শতাংশ বেড়েছে বলেও জানা গিয়েছে।
তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই আশ্বাস দিয়েছে কেন্দ্র। হরদীপ সিং পুরী জানিয়েছেন যে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সাধারণ মানুষের জ্বালানি সরবরাহে কোনওরকম তাত্ক্ষণিক সমস্যা হবে না। সরকারের কাছে প্রায় ২৫ দিনের অপরিশোধিত তেল এবং জ্বালানির মজুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications