এবার থেকে প্রতিদিনের হিসাবে ওঠানামা করতে চলেছে জ্বালানির দাম
১৬ জুন থেকে প্রতিদিনের হিসাবে ওঠানামা করবে জ্বালানির দাম। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
১৬ জুন থেকে প্রতিদিনের হিসাবে ওঠানামা করবে জ্বালানির দাম। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
বর্তমানে জ্বালানি তেলের সংস্থাগুলি প্রতি পনেরো দিন অন্তর দামের পর্যালোচনা করত। আর সেই পর্যালোচনা হত বিশ্ববাজারে তেলের দামের নিরিখে। বিশ্ববাজারের জলার এক্সচেঞ্জ রেটের উপ নির্ভর ছিল তারা।

এর আগে, প্রতিদিনের হিসাবে জ্বালানির দাম নির্ধারণ করার জন্য একটি পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়। দেশের ৫ টি জায়গা , যেমন উদয়পুর, চণ্ডীগড়,জামশেদপুর,পন্ডিচেরি, বিশাখাপত্তনমে গতমাসে পরীক্ষা চালানো হয়।
তবে বিশেষজ্ঞদর মতে দামের নিত্যদিন ওঠানামা হলে তা র কুপ্রভাব পড়তে পারে ডিলারদের ওপর। তবে এর অন্য একটি সুবিধা হচ্ছে যে, এর ফলে কোনও অয়েল মার্কেটিং সংস্থাকে পনেরো দিন অপেক্ষা করতে হবে না , জ্বালানির দাম পর্যালোচনার জন্য।












Click it and Unblock the Notifications