Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sim Card: বড় অঙ্কের জরিমানা থেকে আইনি ঝামেলা! বেশি সিম কার্ডে সমস্যা অনেক

Sim Card: মোবাইল রয়েছে একটা কিংবা দুটো। কিন্তু নিজের নামে কি অনেকগুলি সিম কার্ড রেখেছেন, তাহলে সমস্যা পড়বেন। সরকার ফোন কলের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা রোধ করতে টেলিকম আইন ২০২৩-এ বিধি কঠোর করেছে।

সেখানে একজন নিজের নামে ক'টি সিম কার্ড পেতে পারেন সেই কথাও বলা হয়েছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আইনে।

sim card

সংখ্যা নির্ভর করছে কোথায় থাকেন তার ওপরে
টেলিকম অ্যাক্ট ২০২৩ অনুসারে একজন ব্যক্তি নিজের নামে কটি সিম পেতে পারেন, তা নির্ভর করছে তিনি কোথায় থাকেন তার ওপরে। যদি কোনও ব্যক্তি জম্মু ও কাশ্মীর, অসম কিংবা উত্তর-পূর্ব ভারতের এলএসএ এলাকায় থাকেন, তাহলে তিনি নিজের নামে মাত্র ছটি সিম নিতে পারবেন। এইসব এলাকাগুলি সংবেদনশীল হওয়ায় সিম কার্ডের সংখ্যা কম রাখা হয়েছে।
এছাড়া দেশের অন্য অংশে বসবাস করেন যাঁরা, তাঁরা নটি সিম কার্ড রাখতে পারবেন।

নিয়ম ভঙ্গে শাস্তি
কেউ যদি টেলিকম আইন ২০২৩ ভঙ্গ করেন, অর্থাৎ নির্দিষ্ট এলাকায় আইনে উল্লেখ করা সংখ্যার থেকে বেশি সিম রাখেন, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। বারে বারে একই ভুল করলে এই জরিমানা দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

যদি কেউ প্রতারণা, জালিয়াতি করে সিম কার্ড পান, তাহলে তার তিন বছরের জেল কিংবা ৫০ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয়ই হতে পারে।

সিম কি বেনামে ব্যবহার হচ্ছে?
এমন হতেই পারে সাইবার প্রতারকরা আপনার নামে সিম ব্যবহার করছে, কিন্তু আপনি তা জানেন না। তবে তা জানতে হলে আপনাকে সরকারি পোর্টাল www.sancharsathi.gov.in তে গিয়ে সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তারপর ফোনে ওটিপি আসবে। ওই ওটিপি পূরণ করলে একটি নতুন পাতা খুলে যাবে। সেখানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা সব মোবাইল নম্বর পাওয়া যাবে। সেখান থেকেই জানা যাবে কেউ আপনার নামে সিম তুলে ব্যবহার করছে কিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+