১৫ অগাস্ট থেকে 'গুড মর্নিং' নয় বলতে হবে 'জয় হিন্দ', স্কুলে জারি হল নির্দেশিকা
হরিয়ানার স্কুলে স্কুলে জারি হল বিশেষ নির্দেশিকা। এবার স্কুলে বলতে হবে জয় হিন্দ । গুড মর্নিং বলা যাবে না। এই মর্মে লিখিত নির্দেশিকা হরিয়ানা সরকারের পক্ষ থেকে সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাধীনতা সংগ্রামের লড়াই নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রথম জয় হিন্দ শব্দটি উচ্চারণ করেছিলেন। এবং তাঁর আজাদ হিন্দ ফৌজের স্যালুট স্লোগান ছিল জয় হিন্দ। নেতাজির বলা সেই জয় হিন্দ শব্দটিই প্রতিদিন স্কুলে এসে বলতে হবে পডুয়া থেকে শিক্ষক সকলকেই। ব্রিটিশদের দিয়ে যাওয়া গুড মর্নিং শব্দ আর বলা যাবে না।

নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ছাত্র এবং যুব সমাজকে সংগঠিত করতে এই স্লোগান দিয়েছিলেন তিনি। ব্রিটিশদের সঙ্গে সশস্ত্র যুদ্ধে নামতে নিজের ফৌজ তৈরি করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেই আজাদ হিন্দ ফৌজের স্যালুট ছিল জয় হিন্দ।
নতুন প্রজন্মের পড়ুয়াদের দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সচেতন করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। ব্রিটিশদের গুড মর্নিং বলার রীতি থেকে বেরিয়ে আসার জন্যই এই বার্তা দেওয়া হয়েছে। আজকের প্রজন্মের যাতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভাল করে জানতে পারে তার সঙ্গে একাত্ম হতে পারে সেকারণেই এই বার্তা নির্দেশিকা জারি করা হয়েছে।
সামনেই স্বাধীনতা দিবস। স্কুলে স্কুলে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও গোটা দেশে স্বাধীনতা দিবসের আগের দিন থেকেই একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার তৃতীয় মোদী সরকারের প্রথম স্বাধীনতা দিবস। লাল কেল্লা থেকে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।












Click it and Unblock the Notifications