ফরিদাবাদে ফের বিপুল বিস্ফোরক উদ্ধার, জঙ্গি নেটওয়ার্কে পেশাদারদের যোগসাজশ নিয়ে তদন্তে চাঞ্চল্য
ফরিদাবাদ ফের নিরাপত্তা চৌহদ্দির কেন্দ্রে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আরও একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৫০০ কিলোগ্রাম বিস্ফোরক। সোমবার ফতেহপুর টাগা গ্রামের একটি বাড়ি থেকে নিরাপত্তা বাহিনী প্রায় ২,৫৬৩ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া রাসায়নিকটি সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট।
এর আগে দিনদুপুরে ফরিদাবাদের আরেকটি বাড়ি থেকে ৩৬০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার হয়েছিল। দুই জায়গা মিলিয়ে মোট প্রায় ২,৯০০ কিলোগ্রাম বিস্ফোরক সহ বিভিন্ন অস্ত্র শস্ত্র হাতে পেয়েছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি যে অত্যন্ত গুরুতর, তা বলাই বাহুল্য।

এই অভিযানটি চালায় ফরিদাবাদ পুলিশ ও জম্মু কাশ্মীর পুলিশ। ভেঙে ফেলা হয় জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দের একটি আন্তঃরাজ্য নাশকতাকারী মডেল। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে, যাদের মধ্যে রয়েছেন দুইজন ডাক্তার, একজন মসজিদের ইমাম ও কাশ্মীরের বিভিন্ন জেলার বাসিন্দা কয়েকজন যুবক।
ধৃতরা হল আরিফ নিসার দার ওরফে এলিয়াস সাহিল, ইয়াসির উল আশরাফ, মকসুদ আহমদ দার ওরফে শাহীদ, তিনজনই শ্রীনগরের নওগামের বাসিন্দা।
মাওলভি ইরফান আহমেদ শোপিয়ানের বাসিন্দা,জামির আহমদ আহাঙ্গর ওরফে মুতলাশা, গন্দেরবালের বাসিন্দা
ড. মুজাম্মিল আহমেদ গণাই ওরফে মুসাইব পুলওয়ামার কোয়েল এলাকার বাসিন্দা। ড. আদিল কুলগামের বাসিন্দা।
তদন্তে উঠে আসছে নতুন দিক,
তদন্তকারীদের দাবি, এটি শুধু একটি জঙ্গি মডেল নয়, এটি একটি "হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক" যেখানে যুক্ত ছিল শিক্ষিত পেশাজীবী, গবেষক ও ছাত্রছাত্রীদের একাংশ।
বিদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে সমাজসেবা ও দাতব্য কাজের নামে ফান্ড জোগাড় করা হত। সেই টাকায় অস্ত্র, গোলাবারুদ তৈরির সরঞ্জাম ও লজিস্টিকসের ব্যবস্থা করা হত।
শ্রীনগর, অনন্তনাগ,গন্দেরবল,
শোপিয়ান,উত্তরপ্রদেশের সহারানপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চলছে, আর্থিক লেনদেন ও অর্থের রুট চিহ্নিত করার চেষ্টা চলছে দ্রুতগতিতে।
সমগ্র ঘটনায় স্পষ্ট জঙ্গি সংগঠনগুলির লক্ষ্য নতুন প্রজন্মকে টার্গেট করে 'সাদা পোশাকের' মুখোশে সংগঠন বিস্তার করা। তবে তদন্তে আর কী কী উঠে আসে, তার দিকে সজাগ দৃষ্টি দেশের নিরাপত্তা সংস্থাগুলির।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications