তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে, বর্ষবরণের রাতে কী হিমাঙ্কে পৌঁছবে রাজধানীর তাপমাত্রা? কী জানাল হাওয়া অফিস

তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে, বর্ষবরণের রাতে কী হিমাঙ্কে পৌঁছবে রাজধানীর তাপমাত্রা? কী জানাল হাওয়া অফিস

কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৩ ডিগ্রিতে নেমে গিেয়ছে। বর্ষ বরণের রাতে তাপমাত্রার পারদ আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপবে দিল্লি।

দিল্লিতে কাঁপিয়ে ঠান্ডা

দিল্লিতে কাঁপিয়ে ঠান্ডা

শীত পড়ার প্রথম থেকেই দিল্লিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। এবার দিল্লিতে শীতও তাড়াতাড়ি পড়েছিল। তারপরেই নভেম্বর মাসে এক দফায় বৃষ্টি হয়। তারপরে তাপমাত্রার পারদ হঠাৎ করে নভেম্বর মাসে অনেকটাই নেমে গিয়েছিল। তাপমাত্রার পারদ নামতে শুরু করার পর ডিসেম্বরের শুরুতেই ৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। এত তাড়াতাড়ি এই তীব্র ঠান্ডা এর আগে দিল্লিেত কখনও পড়েনি। বর্ষ শেষে তাপমাত্রার পারদ আরও নেমে গিয়ে গয়ে গিয়েছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে।

আরও নামবে তাপমাত্রা

আরও নামবে তাপমাত্রা

নতুন বছরের শুরুতেই তাপমাত্রার পারদ আরও নামতে শুরু করবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। কয়েকদিব আগেই প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল রাজধানী দিল্লিতে। জারি হয়েছিন ওরেঞ্জ অ্যালার্ট। বুধবার পর্যন্ত রাজধানী দিল্লির তাপমাত্রা ৮ ডিগ্রির উপরে ছিল। এক রাতের মধ্যে ৪ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। কয়েকদিন আগেই রাজধানী দিল্লিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল। সেটা আরও নামলে শৈত্য প্রবাহ শুরু হবে বলে আগেই সতর্কতা জারি করেছিল আইএমডি।

শৈত্যপ্রবাহের সতর্কতা

শৈত্যপ্রবাহের সতর্কতা

১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেলেই শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়। দিল্লিতে তাপমাত্রার পারদ অনেক আহেই ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এদিকে ৪ ডিগ্রির নীচে নামলেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে। গোটা ডিসেম্বর মাস ধরে সেই তাপমাত্রার পারদ নামতে নামতে ৩ ডিগ্রিতে নেমে গিয়েছে। কাজেই গোটা দিল্লি এবং উত্তর ভারতের সিংহভাগ রাজ্য জুড়েই চলছে শৈত্য প্রবাহের দাপট।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

শৈত্যপ্রবাহের মধ্যে আবার জারির পাশাপাশি আবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে নতুন বছরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি। ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই নিয়ে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে।এদিকে উত্তরের একাধিক রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও চলছে প্রবল তুষারপাত। রাজস্থান এবং পাঞ্জাবেও ৈশত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+