কর্নাটকের পুরুষদের জন্য বিনামূল্যে মদ বিতরণ করা হোক, বিধায়কের দাবিতে শোরগোল বিধানসভায়!

কর্নাটক বিধানসভায় জনতা দল (ধর্মনিরপেক্ষ) বিধায়ক এমটি কৃষ্ণপ্পার এক প্রস্তাব ঘিরে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি পরামর্শ দিয়েছেন, যেভাবে রাজ্যের কংগ্রেস সরকার মহিলাদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা দিচ্ছে, তেমনই পুরুষদের প্রতি সপ্তাহে দুটি করে বিনামূল্যে মদের বোতল দেওয়া হোক। এমনই অবাক করা দাবি রেখেছেন বিধায়ক।

এদিন বিধানসভায় দাঁড়িয়ে কৃষ্ণপ্পা বলেন, "সরকারের কল্যাণমূলক প্রকল্পের আওতায় মহিলারা টাকা পাচ্ছেন, বিনামূল্যে বিদ্যুৎ ও বাস ভ্রমণের সুবিধা পাচ্ছেন। এটা তো জনগণেরই টাকা! তাহলে যারা মদ খান, তারা কেন বঞ্চিত হবেন? তাদেরও প্রতি সপ্তাহে দুটি করে মদের বোতল দেওয়া হোক"।

Karnataka

ছবি সৌজন্য- PTI

তিনি আরও বলেন, রাজস্ব বাড়াতে সরকার যখন মদ বিক্রির লক্ষ্যমাত্রা ৩৬,৫০০ কোটি টাকা থেকে ৪০,০০০ কোটি টাকা করেছে, তখন বিনামূল্যে মদ বিতরণে আপত্তি কোথায়? স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। উত্তেজনা ছড়ায় বিধানসভা জুড়ে।

কংগ্রেস বিধায়করা এই প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেন। জ্বালানি মন্ত্রী কে জে জর্জ বলেন, "আপনারা নির্বাচনে জিতুন, সরকার গঠন করুন, তারপর যা ইচ্ছা করুন। আমরা মদ্যপান কমানোর চেষ্টা করছি, আর আপনারা এমন প্রস্তাব দিচ্ছেন! এতে সমাজের কী প্রতিক্রিয়া হবে, তা ভেবে দেখেছেন"।

স্পিকার ইউটি খাদেরও এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, "দুটি বোতল না দিলেও আমরা সমস্যায় পড়ছি, বিনামূল্যে দিলে কী হবে?" এমনকি এই বিষয়ে মহিলা বিধায়করাও সমালোচনা করেন। কৃষ্ণপ্পা আরও দাবি করেন, অনেক বিধায়কই মদ্যপান করেন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মহিলা বিধায়করা।

মহিলা বিধায়করা বলেন, "সব বিধায়ক মদ খান না, বিশেষ করে মহিলারা"। কৃষ্ণপ্পার মন্তব্যকে "অসাংবিধানিক ও অপমানজনক" বলে সমালোচনা করেন তারা। এই ঘটনায় রীতিমত সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি।

মূলত, কর্নাটক সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। কংগ্রেস সরকার বলছে, মহিলাদের জন্য বিনামূল্যে বাস ও নগদ সহায়তা সামাজিক উন্নয়নমূলক পদক্ষেপ। সেক্ষেত্রে বিরোধীরা বলছে, এতে রাজ্যের আর্থিক বোঝা বাড়ছে। আর সেই বিষয়ে মন্তব্য করতে গিয়েই বিধায়ক কৃষ্ণপ্পা এই ধরনের কুমন্তব্য করে বসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+