Assembly Election Result 2023: বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে না ইন্ডিয়া জোটে, সওয়াল শরদ পাওয়ারের
চার রাজ্যে ভোটের ফল ঘোষণার পর থেকেই লোকসভা ভোট নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। বিজেপির এই ব্যাপক সাফল্য এবং কংগ্রেসের ভয়াবহ ব্যর্থতা শুধু রাজ্য রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তা প্রভাব ফেলেছে জাতীয় রাজনীতিতেও। বিশেষ করে ইন্ডিয়া জোটের মধ্যেও এই ফলের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লোকসভা ভোটের দিনক্ষণই ঘোষণা হয়নি। বিজেপি শিবিরকে ক্ষমতাচ্যুত করতে ইন্ডিয়া জোট করে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি।ইন্ডিয়া জোটের অন্যতম মুখ হিসাবে কংগ্রেস নেতৃত্ব সুকৌশলে তুলে ধরার চেষ্টা করছিল রাহুল গান্ধীকে। কিন্তু বিধানসভার ভোটের এই ব্যাপক পরাজয় রাহুলেরক ভাবমূর্তিতেও বড় সড় ধাক্কা দিল। সেই সঙ্গে কংগ্রেসের কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করল।

মধ্যপ্রদেশের সাতারায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপি শরদ পাওয়ারের দাবি করেছেন, লোকসভা ও বিধানসভা ভোট আলাদা। আমরা বলতে পারি না যে, এই ফলাফল লোকসভা ভোটের উপর পড়বে।' একই সঙ্গে তাঁর বার্তা চার রাজ্যের বিধানসভা ভোটের ফলের কোনও প্রভাব বিরোধী জোট ইন্ডিয়া-র উপর পড়বে না।
শরদ পাওয়ারের কথায়, "মঙ্গলবার আমরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নয়া দিল্লির বাসভবনে বসে ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের কারণ বিশ্লেষণ করব।" তারপরই কংগ্রেসের বিপর্যয়ের কারণ বলা যাবে বলেও তিনি জানান।
হিন্দি বলয়ের তিন রাজ্যের বিধানসভা ফলে কংগ্রেসের উপর তিনি যে অসন্তুষ্ট, তার ইঙ্গিত দিয়েছেন মারাঠা স্ট্রংম্যান। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জোটের বড় শরিকের এই ফল অপ্রত্যাশিত ছিল বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেসের কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করল। প্রতিটি রাজ্য আঞ্চলিক দলগুলিকে আসন না ছেড়ে কার্যত একলা চলার পথ নিয়েছিল হাত শিবির।এবার সেই কৌশল নিয়েও উঠল প্রশ্ন।
জোটের অন্যান্য শরিকদের উপেক্ষিত করার জন্যই কংগ্রেসের এই ফল বলে অভিযোগ করেন জেডিইউ-র সাধারণ সম্পাদক নিখিল মণ্ডল। দায়িত্বও নিয়েও দেরিতে জোটের বৈঠক ডাকার জন্য কংগ্রেসকে নিশানা করেন।












Click it and Unblock the Notifications