সাগর রানা হত্যাকাণ্ডে গ্রেফতার সুশীলের ৪ সহযোগী, অন্ধকার জগতের যোগ স্পষ্ট?
সাগর রানা হত্যাকাণ্ডে গ্রেফতার সুশীলের ৪ সহযোগী, অন্ধকার জগতের যোগ স্পষ্ট?
২৩ বছরের কুস্তিগীর সাগর রানা হত্যাকাণ্ডে জড়িতে সন্দেহে দিল্লি থেকেই আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকে সুশীল কুমারের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। ভারতের অলিম্পিয়ান কুস্তিগীরকে জেরা করেই ওই চার অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লি থেকেই গ্রেফতার চার
২৩ বছরের সাগর রানা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন দিন আগে মূল অভিযুক্ত সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয়কে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জেরা করে ঘটনায় জড়িত আরও অভিযুক্তের খোঁজ পায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দিল্লির খাঁজাওয়ালা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। ধৃতদের নাম ভূপেন্দর (৩৮), মোহিত (২২),গুলাব (২৪) এবং মনজিৎ (২৯) বলে জানিয়েছে পুলিশ। ধৃতরা কালা আসাউদা ও নীরজ বাভনা গোষ্ঠীর সদস্য বলেই মনে করছেন তদন্তকারী।

অন্ধকার জগতের যোগ স্পষ্ট হচ্ছে
২৩ বছরের কুস্তিগীরের খুনের ঘটনার সঙ্গে অন্ধকার জগতের যোগের প্রমাণ আগেই পেয়েছিল পুলিশ। দুবাইয়ের সমাজবিরোধী নীরজ বাভানা জেলের মধ্যে বসে দিল্লিজুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলে জানানো হয়েছে। তার কয়েকজনের অনুচরের সঙ্গে সুশীল কুমারের ঘনিষ্ঠতা বেড়েছিল বলে জানতে পেরেছিল পুলিশ। ৪ মে ছত্রসল স্টেডিয়ামে সাগক রানাকে হত্যার সময় সেই দুষ্কৃতীরা ধৃত কুস্তিগীরের সঙ্গে ছিল বলেও জানতে পেরেছিলেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে যে স্করপিও গাড়িটি উদ্ধার করা হয়েছিল, সেটির মালিক নীরজ বাভানার গ্রামের বাড়ির বাসিন্দা বলেও খবর। সেই সূত্র ধরেই সাগর রানা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শক্ত ও মোটা বস্তু দিয়ে আঘাত
ছত্রসল স্টেডিয়ামে সংঘর্ষে নিহত সাগর রানার ময়নাতদন্তের রিপোর্ট মঙ্গলবার পুলিশের হাতে এসে পৌঁছেছে। তাতে জানা গিয়েছে শক্ত এবং মোটা বস্তু দিয়ে মাথায় আঘাত করার জন্য সাগরের মাথায় রক্তক্ষরণ শুরু হয়েছিল। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ২৩ বছরের কুস্তিগীরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

ছত্রসল স্টেডিয়ামে খুন হন সাগর
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হত্যাকাণ্ডে ধৃত সুশীল কুমারের স্ত্রীর নামে থাকা সম্পত্তিতে থাকতেন সাগর রানা। সেই বাড়ির দখল সংক্রান্ত বিষয় নিয়েই সাগরের সঙ্গে সুশীল ও তার সহযোগীদের অশান্তি শুরু হয় বলে খবর। তার প্রেক্ষিতেই গত ৪ মে ২৩ বছরের সাগরকে তাঁর মডেল টাউনের বাড়ি থেকে ছত্রসল স্টেডিয়ামে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তাতেই সাগরের মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে অলিম্পিকে জোড়ে পদকজয়ী সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয়কে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও পলাতক।

সুশীলকে লাগাতার জেরা
২৩ বছরের ভারতীয় কুস্তিগীর সাগর রানা হত্যাকাণ্ডের তদন্তে চালাচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মূল অভিযুক্ত সন্দেহে ধৃত সুশীল কুমারকে টানা জেরা করছেন তদন্তকারীরা। অলিম্পিয়ান স্বীকার করেন যে তিনি ঘটনার দিন ছত্রসল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সংঘর্ষ সময়ও তিনি সেখানেই ছিলেন। তবে কাউকে খুন করা যে তাঁর উদ্দেশ্য ছিল না তা পুলিশি জেরায় দাবি করেছেন সুশীল। বরং তিনি দুই পক্ষের সংঘর্ষ থামানোর মরিয়া চেষ্টা করেছিলেন বলে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তি তারকা জেরায় জানিয়েছেন বলে খবর। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সাগর রানা হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করতে ধৃত সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয়কে নিয়ে ছত্রসল স্টেডিয়ামে গিয়েছিলেন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। গোটা প্রক্রিয়া চলার সময় সুশীল কুমার কার্যত ভেঙে পড়েন বলে জানানো হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications