ছেড়েছেন ডাক্তারি-আইএএসের চাকরিও, বর্তমানে ১৪ হাজার কোটির কোম্পানির মালিক এই ভারতীয় তরুণ
ছেড়েছেন ডাক্তারি-আইএএসের চাকরিও, বর্তমানে ১৪ হাজার কোটির কোম্পানির মালিক এই ভারতীয় তরুণ
প্রত্যেকেরই সাফল্যের নিজস্ব সংজ্ঞা আছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ সরকারি কর্মকর্তার চেয়ারকেই তাদের গন্তব্য বলে মনে করে। কিন্তু কিছু লোক আছে যাদের জন্য এগুলিই একমাত্র লক্ষ্য নয়, বা বলা ভালো তাদের গন্তব্য নয়। আজ কথা হবে ভারতের কৃতীমান যুবক রোমান সাইনিকে নিয়ে। তিনি একাধারে একজন ডাক্তার, একজন প্রাক্তন আইএএস অফিসার আবার এখন একজন সফল উদ্যোক্তাও বটে। শুনতে অবাক লাগলেও এই অসাধ্য সাধনই করে দেখিয়েছেন রোমান।

১৬ বছরেই এইমসের প্রবেশিকায় পাশ
মাত্র ১৬ বছর বয়সে এইমসের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন রোমান। দেশের সর্বকনিষ্ঠ উদীয়মান ডাক্তার হিসাবে এই কৃতিত্ব প্রথম রয়েছে তারই দখলে। শুধু তাই নয়, ১৮ বছর বয়সে তিনি একটি গবেষণা পত্রও লিখে ফেলেছিলেন বলে জানা যায়। পরবর্তীতে এমবিবিএস শেষ করার পর, রোমান সাইনি এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারে (এনডিডিটিসি) কাজ করতে শুরু করেন। দেশের যে কোনো যুবকের জন্য এটি একটি স্বপ্নের কাজ হতে পারে, কিন্তু রোমান 6 মাসের মধ্যে এটি ছেড়ে দিয়ে আইএএস অফিসার হওয়ার জন্য জীবনের নতুন যাত্রা শুরু করেন।

ছেড়ে দেন ডাক্তারিও
পরবর্তীতে মাত্র ২২ বছর বয়সে, রোমান সাইনি দেশের কঠিনতম পরীক্ষা, ইউপিএসসি সিভিল সার্ভিসে সাফল্য লাভ করেন বলে জানা যায়। কেন তিনি আইএএস হওয়ার কথা ভাবলেন একথা জিজ্ঞেস করাতে দেশের এই তরুণ তুর্কি বলেন, "আমি এমবিবিএস শেষ করার পর হরিয়ানার দয়ালপুর গ্রামে প্রাকটিসও করেছি। আর সেখানে কাজ করতে গিয়েই অনন্য অভিজ্ঞতা হয় আমার। দেখি কিভাবে মানুষ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দনি। তখনই আমি দেশের সেবা করার সিদ্ধান্ত নিই।" রোমান ২২ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ আইএএস অফিসারের শিরোপা লাভ করেন। পরবর্তীতে কালেক্টর হিসেবে মধ্যপ্রদেশে কাজও করেছেনয

ছেড়ে দেন আইএএস-র চাকরিও
কিন্তু আইএএস অফিসার হিসেবেও তার ইনিংস বেশিদিন স্থায়ী হয়নি। এই মর্যাদাপূর্ণ চাকরি ছেড়ে দিয়েছিলেন বন্ধু গৌরব মুনজালের সাথে আনঅ্যাকাডেমি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা হাজার হাজার আইএএস প্রার্থীদের ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করে। আনঅ্যাক্যাডেমি প্রতিষ্ঠার পিছনে তার প্রাথমিক উদ্দশ্য ছাত্রদের ইউপিএসসি কোচিংয়ের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা যার জন্য তাদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। সেই কাজেও রীতমতো সফল হন তিনি।

১৪ হাজার কোটিরও বেশি মূলধন
এদিকে ২০১০ সালে আনঅ্যাকাডেমি গৌরব মুঞ্জালের তৈরি একটি ইউটিউব চ্যানেল হিসেবে পথচলা শুরু করলেও কোম্পানিটি ২০১৫ সালে মুনজাল, সায়নী এবং তাদের তৃতীয় সহ-প্রতিষ্ঠাতা হেমেশ সিংয়ের হাত ধরে নতুন রূপ পায়। ছয় বছর পরে,আনঅ্যাকাডেমি ভারতের বৃহত্তম শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি যার প্রায় ১৮ হাজার শিক্ষকের নেটওয়ার্ক রয়েছে। কোম্পানির মূলধন এখন প্রায় ২ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৪ হাজার ৮৩০ কোটির কাছে। এই প্ল্যাটফর্মে এখন ৫০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
ছবি সৌ:ফেসবুক
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications