নিয়োগে অনিয়ম! রাজ্যের প্রাক্তন PSC চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড, সঙ্গে জরিমানাও

নিয়োগে দুর্নীতির অভিযোগ। অসম পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রাকেশ কুমার পালকে চোদ্দো বছরের জেল ও দুই লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নিয়োগে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

এছাড়াও অসম পাবলিক সার্ভিস কমিশনের অন্য দুই সদস্য সামেদুর রহমান ও বসন্তকুমার ডলিকে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। বেআইনিভাবে নিয়োগ হওয়া এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার-সহ আরও ২৯ জনকে চার বছরের কারাদণ্ড বং দস হাজার টাকা করে জরিমানার নির্দেস দেওয়া হয়েছে।

PSC

  • ২২ জুলাই দোষী সাব্যস্ত

প্রসঙ্গত, গত ২২ জুলাই এই মামলায় বিশেষ আদালত রাকেশ কুমার পাল, সামেদুর রহমান ও বসন্তকুমার ডলি-সহ ২৯ জনকে দোষী সাব্যস্ত করে। অন্য এগারোজনকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। একজন অভিযুক্ত রাজসাক্ষী হয়েছেন।

  • ২০১৭ সালে নিয়োগ মামলা

নিয়োগের মামলাটি ২০১৭ সালের। অসম পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রাকেশ কুমার পাল এবং অন্য ৪৩ জনের বিরুদ্ধে ২০১৭ সালে এক এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার চাকরির আবেদনকারী অভিযোগের পরে মামলা দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, পাল ও অন্যরা চাকরির জন্য ১৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন।

রাকেশ কুমার পাল বর্তমানে জামিনে রয়েছেন। অন্য ৬৬ জন ২০১৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষার সময় নিয়োগ সংক্রান্ত অপর একটি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন।

  • পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে

যে মামলায় রায় দিয়েছে আদালত, তার পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। ২০১৬-তে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য ফল ঘোষণা করা হয় ২০১৭-তে এব্যাপারে মামলা দায়ের হয়। অভিযোগ দায়েরের পরে পুলিশ পরীক্ষায় অংশ নেওয়া ১০৭৫ জন পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে। দেখা যায় অন্তত ২৭ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+