Maharashtra Elections 2024: ভোটের ময়দানে আন্ডারওয়ার্ল্ড ডন অরুণ গাওয়ালির কন্যা? মহারাষ্ট্র জুড়ে জোর জল্পনা
Maharashtra Elections 2024: বছর শেষে মহারাষ্ট্র নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে এখন থেকে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। পাল্টা ময়দানে নেমেছে উদ্ধব ঠাকরে (Uddhav Balasaheb Thackeray) শিবির। আর এই নির্বাচনকে সামনে রেখে ফের একবার রাজনীতিতে নামতে চলেছেন প্রাক্তন অখিল ভারতীয় সেনা (Akhil Bharatiya Sena-ABS) কর্পোরেটর গীতা গাওলি (Geeta Gawli)।
উদ্ধব ঠাকরে শিবসেনার টিকিটে বাইকুল্লা কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন গীতা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি (Maharashtra Elections 2024)।

যদিও গত কয়েকদিন আগেই উদ্ধব ঠাকরের (Maharashtra Elections 2024) ব্যক্তিগত সচিব মিলন্দ নাড়ভেকর গীতা এবং তার মা'য়ের সঙ্গে দেখা করেন। দীর্ঘক্ষণ আলোচনা চলে। যদিও কি বিষয়ে আলোচনা তা স্পষ্ট জানা যায়নি। তবে প্রার্থী হওয়া নিয়েই দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গীতা গাওলি প্রাক্তন আন্ডারওয়ার্ল্ড ডন অরুণ গাওয়ালির কন্যা।
বাইকুল্লা কেন্দ্র যথেষ্ট প্রভাব রয়েছে গীতা গাওলির। আর সেই প্রভাবকে কাজে লাগাতে মরিয়া উদ্ধব ঠাকরে গোষ্ঠী (Maharashtra Elections 2024)। বলে রাখা প্রয়োজন, এর আগে ২০১৯ সালে, গীতা গাওলি শিবসেনার সমর্থনে অখিল ভারতীয় সেনা থেকে বাইকুল্লা বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শেষমেশ কি হয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্র বিকাশ আঘাদি (এমভিএ) বিরোধীদের জোট। কংগ্রেস, এনসিপি, উদ্ভব ঠাকরের দল মুখ্য ভূমিকায় আছেন।
বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে গত কয়েকমাসে একাধিকবার মহারাষ্ট্র বিকাশ আঘাদি (এমভিএ) নিজেদের মধ্যে আলোচনায় বসেছে। দীর্ঘ বৈঠক শেষে শরদ পাওয়ার জানান, বেশির ভাগ আসন নিয়েই আলোচনা হয়ে গিয়েছে। কয়েকটি আসন নিয়ে সমস্যা আছে খুব শীঘ্রই তা মিটে যাবে বলে জানানো হয়। এর মধ্যেই গীতা গাওলি'র এন্ট্র খুবই গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications