Human Trafficking: ভারতে অবতরণ 'মানব-পাচার' সন্দেহে আটক বিমানের, জেরার মুখে যাত্রীরা
Human Trafficking: ভারতের মাটি ছুঁল মানব-পাচারের অভিযোগে আটক বিমান। সোমবারই আটক বিমান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স প্রশাসন। এরপর বিমানের গন্তব্য ঘিরে একাধিক ধোঁয়াশা তৈরি হয়। যদিও পরে জানা যায়, বিমানটি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এরপর আজ মঙ্গলবার ভোরে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা যাচ্ছে। যাত্রীদের মধ্যে দুই শিশু-সহ মোট ২৫ জন ফ্রান্সেই (Human Trafficking) থেকে গিয়েছেন বলে জানা গিয়েছে। নিরাপত্তার কারণে তাঁরা ফ্রান্সে থেকে গিয়েছেন বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন আগেই ফ্রান্সের মাটিতে আটক করা হয় চার্টাড বিমানটিকে। দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার পথে জ্বালানি ভরতে প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যাতে ৩০০ এরও বেশি যাত্রী ছিল। যাত্রীদের বড় অংশই ছিল ভারতীয়।
এমনকি বেশ কয়েকজন নাবালকও ছিল। যাদের কোনও অভিভাবক ছিল না বলে জানা যায়। সবদিক খতিয়ে দেখে ফরাসি প্রশাসনের সন্দেহ হয়, সম্ভবত বিমানে মানচ-পাচার করা হচ্ছে। আর সেই সন্দেহে দুজনকে আটকও করা হয়। ভারতীয় দূতাবাসকে পুরো বিষয়টিকে জানানো হয়। তারাও গোটা বিষয়টি নিয়ে তদন্ত করেন। কথা বলেন ভারতীয় যাত্রীদের সঙ্গে।
প্রায় চারদিন ফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে আটক থাকে বিমানটি। এরপর যদিও বিমানটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের নির্দেশ মেনেই বিমানটিকে ওড়ার সবুজ সংকেত দেওয়া হয়। মানব পাচার হচ্ছে এমন অভিযোগের পর কেন বিমানটিকে ছাড়া হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
Mumbai, Maharashtra: CISF officials are interrogating the passengers and some passengers are still being interrogated. Many people have been allowed to leave after questioning: CISF officials https://t.co/BzBHXTyo7Y
— ANI (@ANI) December 26, 2023
যদিও পরে জানা যায়, বিমানটি ভারতেই আসছে। যাত্রীদের কাগজ সহ সমস্ত শারীরিক পরীক্ষা করে সোমবার সকালে চাটার্ড বিমানটির সে দেশ থেকে টেক-অফের কথা ছিল। কিন্ত্যু শেষ মুহূর্তে বেশ কয়েকজন যাত্রী ভারতে ফিরতে চান না বলে জানান।
যা নিয়ে জটিলতা তৈরি হয়। দুই শিশু-সহ মোট ২৫ জন ফ্রান্সেই থেকে গিয়েছে বলে জানা গিয়েছে। কি কারনে তাঁরা ভারতে ফিরতে চাইলেন না তা স্পষ্ট নয়। তবে না ফেরার কারণ নাকি নিরাপত্তা। এমনটাই যাত্রীরা জানিয়েছেন বলে খবর। আপাতত তাদের সে দেশে 'অ্যাসাইলামে' থাকবেন।
অন্যদিকে সমস্ত জটিলতা কাটিয়ে বিমানটি সোমবার দুপুরে রওনা দেয়। মঙ্গলবার ভোর ৪টের সময় বিমানটি মুম্বই বিমানবন্দরে নামে। আর এরপরেই সিআইএসএফের তরফে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনা বিস্তারিত জানতে চাওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে।












Click it and Unblock the Notifications