রানওয়ে ছুঁতেই বেসামাল উড়ান, বিপদ কাটালেন পাইলট, পুণেতে অল্পের জন্য রক্ষা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান
পুণে বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ান। অবতরণের ঠিক মুহূর্তে রানওয়ে ছুঁতেই আচমকা বেসামাল হয়ে পড়ে বিমানটি। তবে পাইলটের তৎপরতা ও দক্ষ সিদ্ধান্তে শেষ পর্যন্ত নিরাপদেই মাটি স্পর্শ করে উড়ানটি। ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়ালেও প্রাণহানির মতো কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইন্দোর থেকে পুণেগামী আইএক্স ১২৪৫ উড়ানটি বৃহস্পতিবার বিকেল ৪টায় রওনা দেয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টার কিছু পর পুণেতে অবতরণের কথা ছিল। বিমানে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন ইনদওরের বাসিন্দা সন্দীপ কোলাতকার, যিনি পরিবার নিয়ে পুণে যাচ্ছিলেন।

যাত্রীদের বর্ণনা অনুযায়ী, রানওয়ে স্পর্শ করার পরপরই বিমানটি অস্বাভাবিকভাবে দুলতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। পরিস্থিতি বুঝে পাইলট সঙ্গে সঙ্গে 'গো অ্যারাউন্ড' সিদ্ধান্ত নেন অর্থাৎ রানওয়ে ছুঁয়েই আবার আকাশে উঠে যান। তখনই যাত্রীদের মনে সন্দেহ জাগে, কিছু একটা সমস্যা হয়েছে। বিমানের ভেতরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে, কেউ প্রার্থনা করতে শুরু করেন, কেউ আবার সিট শক্ত করে ধরে বসে থাকেন।
প্রায় ২৫ মিনিট আকাশে চক্কর কাটার পর পাইলট পুনরায় অবতরণের চেষ্টা করেন। দ্বিতীয় প্রচেষ্টায় বিমানটি সফলভাবে রানওয়েতে নামে। মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। অনেকেই হাততালি দিয়ে পাইলটের উপস্থিত বুদ্ধি ও দক্ষতাকে কুর্নিশ জানান।
যদিও এই ঘটনায় বিমান সংস্থার তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি মেলেনি। তবে অতীতেও পুণে বিমানবন্দরে একই সংস্থার উড়ান অবতরণ ঘিরে সমস্যার নজির রয়েছে। ২০২৫ সালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিল্লি থেকে পুণেগামী একটি উড়ান অবতরণে সমস্যায় পড়ে। আবার রানওয়েতে হঠাৎ কুকুর ঢুকে পড়ায় ভুবনেশ্বর থেকে পুণেগামী আরেকটি উড়ানের অবতরণ শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল।
তবে এদিনের ঘটনায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও অভিজ্ঞতার জোরে এমনটাই মনে করছেন যাত্রীরা। আতঙ্ক কাটিয়ে তাঁরা শেষ পর্যন্ত নিরাপদেই গন্তব্যে পৌঁছন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications