New Districts of Ladakh: তৈরি হবে নতুন পাঁচটি জেলা! বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
New Districts of Ladakh: সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ। আর এর মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। লাদাখে নতুন আরও পাঁচটি জেলা গঠনের ঘোষণা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই বিষয়ে (New Districts of Ladakh) সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি লিখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার লাদাখের উন্নয়নে একেবারেই প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই অনুযায়ী সরকার কাজ করবে বলে উল্লেখ।

এহেন ঘোষণার পাশাপাশি নতুন পাঁচটি জেলার (New Districts of Ladakh) নামও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। আর সেগুলি হল, জাংস্কার (Zanskar), দ্রাস (Drass), শাম (Sham), নুব্রা (Nubra) এবং চাংথাং (Changthang) নতুন জেলা তৈরি করা হয়েছে। মোদী সরকারের এহেন ঘোষণায় কার্যত খুশির হাওয়া লাদাখে।
কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় আরও লিখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে রয়েছে লাদাখ (New Districts of Ladakh)। গঠিত নতুন পাঁচ জেলার প্রতিটি রাস্তা থেকে শুরু করে সমস্ত সুবিধায় জোর দেওয়া হবে। শুধু তাই নয়, লাদাখের মানুষ যাতে সমস্ত সরকারি সুবিধা দোরগোড়ায় পান সেই বার্তাও দেওয়া হয়েছে অমিত শাহের টুইটারে।
শুধু তাই নয়, লাদাখের মানুষের জন্য দিল্লি মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বার্তা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই পাঁচ জেলার (New Districts of Ladakh) মানুষকে শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি সুবিধা এবং সসার্ভিস আরও বেশি করে এবং দ্রুত পাবেন বলেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Prime Minister Narendra Modi tweets, "Creation of five new districts in Ladakh is a step towards better governance and prosperity. Zanskar, Drass, Sham, Nubra, and Changthang will now receive more focused attention, bringing services and opportunities even closer to the people.… pic.twitter.com/obtUG1C28W
— ANI (@ANI) August 26, 2024
বলে রাখা প্রয়োজন, গত ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু এবং কাশ্মীরকে দুই প্রদেশে বিভক্ত করে দেওয়া হয়। এরপর লাদাখও কেন্দ্র শাসিত প্রদেশ ঘোষণা করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর সীমান্ত ঘেঁষে থাকা লাদাখ স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে আসে। অন্যদিকে জম্মু-কাশ্মীরেও ৩৭০ ধারা রদ করা হয়।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications