Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রী মোদী যাওয়ার আগে রাজস্থানে বিধ্বস্ত তেজস যুদ্ধ বিমান! প্রাণে বাঁচলেন পাইলট

অপারেশনাল ট্রেনিংয়ের সময় ভারতীয় বায়ুসেনার লাইট কমব্যাট এয়ারক্রাফট রাজস্থানের জয়সলমেরের কাছে বিধ্বস্ত। তবে পাইলটকে নিরাপদে বের করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। এটি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজসের প্রথম দুর্ঘটনা।

প্রসঙ্গত এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে জয়সলমের জেলার পোখরান ফায়ারিং রেঞ্জে যুদ্ধ অনুশীলন 'ভারত শক্তি' প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রী এদিন দুপুর একটা পঁয়তাল্লিশর নাগাদ সেখানে পৌঁছন। সেখানে প্রতিরক্ষা বাহিনীর তিন অংশের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করা হয়। তবে তার কিছুক্ষণ আগে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

helicopter

মহড়ায় অংশ নেওয়া মূল সরঞ্জাম ও অস্ত্রের মধ্যে রয়েছে টি ৯০ ট্যাঙ্ক (আইএম), ধানুশ, সারং গান সিস্টেম, আকাশ অস্ত্র সিস্টেম, লজিস্টিক ড্রোন, রোবোটিক মল, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এবং মানববিহীন আকাশ যান।

ভারতীয় নৌবাহিনী জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র, পণবাহী বিমান যান সেখানে প্রদর্শিত হয়। সেখানে বিমান বাহিনীর যুদ্ধ বিমান তেজস, হাল্কা ইউটিলিটি হেলিকপ্টার এবং উন্নত হাল্কা হেলিকপ্টার প্রদর্শিত হয়। সেখানে ডিআরডিও ও অন্য বেসরকারি ক্ষেত্রে তৈরি অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় কৃষিমনন্ত্রী কৈলাশ চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস জেনারেল অনিল চৌহান, তিন সশস্ত্র বাহিনীর প্রধান ও পুলিশের পদস্থ কর্তারা উপস্থিতি ছিলেন।

যুদ্ধের অনুশীলন প্রত্যক্ষ করার পরে প্রধানমন্ত্রী পোখরান বিধানসভা এলাকার বিজেপি কর্মী-যুবক ও মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। বিজেপি নেতৃত্বে ও জেলাপ্রশাসনের তরফে এই অনুষ্ঠানে প্রায় হাজার জনের উপস্থিতির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সাতশোজন স্থানীয় যুবক ও মহিলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+