সুষমার পর রেখা, দিল্লির মুখ্যমন্ত্রিত্বে পদ্মের আস্থা নারী শক্তিতে, প্রথমবারেই রেকর্ড বিজেপি নেত্রীর

সব জল্পনার অবসান ঘটিয়ে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হলেন রেখা গুপ্তা। দীর্ঘ ২৭ বছর পর চলতি বছরে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিতে ভরসা রেখেছেন দিল্লিবাসী। তারপর থেকেই জল্পনা ছিল কে হতে চলেছেন নব্য নির্বাচিত ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী। উঠে এসেছিল একাধিক হেভি ওয়েট পদ্ম নেতৃত্বের নাম। কিন্তু সকলকে পিছনে ফেলে, দিল্লির মসনদে বসার জন্য রেখাকেই বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটি।

আজ অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রামলীলা ময়দানে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সুষমা স্বরাজের পর পুনরায় মহিলা মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রাখল ভারতীয় জনতা পার্টি। তবে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসার পরেই একাধিক রেকর্ড ভেঙে ফেললেন রেখা। তার মধ্যে প্রথমটি হল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রেখাই দেশের কোনও রাজ্যের আরও এক মহিলা মুখ্যমন্ত্রী।

rekha gupta

বর্তমানে বিজেপি কিংবা বিজেপির জোটবদ্ধ শরিক দল শাসিত রাজ্যগুলির মধ্যে রেখা গুপ্তা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এছাড়াও দেশের ১৮ তম মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন রেখা। পাশাপাশি বিজেপি শাসিত কোনও সরকারের পঞ্চম মহিলা মুখ্যমন্ত্রী তিনি। এর আগে দিল্লি থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আনন্দীবেন প্যাটেল, রাজস্থান থেকে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, এবং উত্তর প্রদেশ থেকে উমা ভারতী বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। তবে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্ব কালে গুজরাটের আনন্দীবেন প্যাটেলের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা।

দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে জয়ী হয়েছেন রেখা গুপ্তা। সেখানে আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীকে ২৯,০০০ ভোটের বেশি ভোটে পরাজিত করে জয়ী হন রেখা। এই নিয়ে শালিমার বাগ আসন থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে মুখ্যমন্ত্রী হলেন রেখা। এর আগে এই আসন থেকে জয়লাভ করে দিল্লির মুখ্যমন্ত্রী হন সাহেব সিং বর্মা।

প্রসঙ্গত, কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেছিলেন রেখা গুপ্তা। হরিয়ানার জুলানায় জন্মগ্রহণ করেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক রেখা পেশায় একজন আইনজীবী। তবে বিজেপিতে যোগ দেওয়ার আগে আরএসএসের শক্তিশালী সদস্য রূপে কাজ করেছেন দিল্লির নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+