ভয় ধরাতে শুরু করল বিরল স্নায়ু রোগ, মহারাষ্ট্রে এই প্রথম জিবি সিনড্রোমে প্রাণ হারালেন একজন
এবছরের শুরু থেকেই ভয় ধরিয়েছে বিরল স্নায়ু রোগ। পুনেতে প্রথম এই বিরল স্নায়ুরোগ 'গিলান বারে সিনড্রোম' (Guillain Barre Syndrome)-এর খোঁজ মেলে। সেই সময়ই একসাথে আক্রান্ত হয় ৩৫ জন। আর এবার প্রথম এল মৃত্যুর খবর। মহারাষ্ট্রে 'গিলান বারে সিনড্রোম' (জিবিএস)-এর কারণে প্রথম মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে।
সোলাপুরে সন্দেহভাজন এই সংক্রমণে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য বিভাগের মতে, ২৬ জানুয়ারি পর্যন্ত পুনে জেলায় মোট ১০১টি জিবিএস কেস রিপোর্ট করা হয়েছে। তবে, সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যা জানা যাচ্ছে, জিবিএস কেসের পরিসংখ্যান অনুযায়ী, ১০১ জন আক্রান্তের মধ্যে - ৮১ জন পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন (PMC) অঞ্চলের, ১৪ জন পিম্পরি চিঞ্চওয়াড়ের এবং ৬ জন পুনে জেলার অন্যান্য অংশে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা। বর্তমানে ১৬ জন রোগী ভেন্টিলেশনে রয়েছেন বলেই জানা যাচ্ছে।
স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ভয় ধরেছে সাধারণের মনে। একজন প্রাণ হারাতেই আতঙ্ক ছড়িয়েছে বাণিজ্যনগরী জুড়ে। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক থাকতে এবং নিম্নলিখিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।
- জলের গুণমান বজায় রাখুন এবং পান করার আগে জল ফুটিয়ে নিন
- ফ্রেশ ও পরিষ্কার খাবার খান
- রান্না করা আর রান্না না করা খাবার আলাদাভাবে রাখুন
- কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যান
'গিলান বারে সিনড্রোম' (জিবিএস) কী?
চিকিৎসকদের মতে, জিবিএস একটি বিরল স্নায়ু রোগ, যা ধীরে ধীরে পেশী দুর্বলতা ও অসাড়তার সৃষ্টি করে। এর প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে:
- পেশীর অস্বাভাবিক দুর্বলতা
- অঙ্গ-প্রত্যঙ্গে অসাড় হয়ে যাওয়া
- স্নায়ুতন্ত্রে ব্যাঘাত
সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ এই রোগের কারণ। তবে, এর সঠিক কারণ নির্ধারণে এখনও গবেষণা চলছে।
পুনেতে ২৫,৫৭৮টি বাড়ি জরিপের আওতায় আনা হয়েছে। রাজ্য সরকার একটি রযাপিড রেসপন্স টিম (RRT) গঠন করেছে, যাতে জাতীয় ও রাজ্য পর্যায়ের বিশেষজ্ঞরা রয়েছেন। সেই টিমের সদস্যরা হলেন -
- ডঃ বাবাসাহেব তান্ডলে (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি)
- ডঃ প্রেমচাঁদ কাম্বালে (স্বাস্থ্য পরিষেবার যুগ্ম পরিচালক)
- ডঃ রাজেশ কারেকার্তে (বিজে মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান)
- ডঃ ভালচন্দ্র প্রধান (রাজ্যের মহামারী বিশেষজ্ঞ)
স্বাস্থ্য বিভাগ সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। জনগণের সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা ব্যবস্থা এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications