Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোগী-রাজ্যে ফের এনকাউন্টার! বিএসপি বিধায়ক খুনের সাক্ষীর হত্যাকাণ্ডে নিহত শ্যুটার

২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি ঘটে সেই হত্যাকাণ্ড। বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালের হত্যার প্রধান সাক্ষীকে খুন করা হয়। সাক্ষী উমেশ পালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীও পরে আহত হয়ে মারা যান।

বিএসপি বিধায়কের হত্যা মামলায় এক সাক্ষীকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহভাজন অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করা হল উত্তরপ্রদেশে। সোমবার যোগী-রাজ্যে দ্বিতীয় এনকাউন্টারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরকার অপরাধীদের দমন করতে গিয়ে ফের এনকাউন্টারের পন্থা নিল, তা নিয়ে উত্তরপ্রদেশের রাজ্য রাজনীততে ফের ঝড় উঠেছে।

যোগী-রাজ্যে ফের এনকাউন্টার! বিএসপি বিধায়ক খুনের সাক্ষীর হত্যাকাণ্ডে নিহত শ্যুটার

২০০৫ সালে বিএসপি বিধায়ককে গুলি করে খুন করা হয়েছিল। তারপর এই খুনের ঘটনায় এক সাক্ষীকে গতমাসে হত্যা করা হয়েছিল। সেই থেকে চাপ বাড়ছিল উত্তরপ্রদেশের যোগী সরকারের উপর। বিরোধীদের চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন সরকার অপরাধীদের শক্ত হাত দমন করবে।

আর তারপর এই এনকাউন্টার উত্তরপ্রদেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশ পুলিশ এদিন ফলাও করে জানিয়েছে বিএসপি বিধায়কের হত্যা মামলায় জড়িত দুষ্কৃতী এনকাউন্টারে মারা গিয়েছে। পুলিশ জানিয়েছে, উসমান সেই ৬ জন বন্দুকধারীর একজন, যারা ঊমেশ পালের উপর গুলি চালায়।

২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি ঘটে সেই হত্যাকাণ্ড। বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালের হত্যার প্রধান সাক্ষীকে খুন করা হয়। সাক্ষী উমেশ পালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীও পরে আহত হয়ে মারা যান। সিসিটিভি ক্যামেরায় হত্যার সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়। তারপরই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে পড়ে।

মুখ্যমন্ত্রী এরপর কড়া হাতে অপরাধ ও অপরাধীদের দমন করার কথা জানান। এরপর বিজেপি বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা শলভ মণি ত্রিপাঠি এদিন সকালে হিন্দিতে টুইট করে জানান, "আমরা বলেছিলাম তাদের গুঁড়িয়ে দেব। তারপর মুখোমুখি সংঘর্ষে এক দুষ্কৃতীকে দমন করা হল।"

প্রয়াগরাজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বদ্রি বিশাল সিং জানান, উসমানকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আমরা পরীক্ষা করেছিলাম। তারপর তাকে মৃত ঘোষণা করা হয় এবং লাশ মর্গে পাঠানো হয়।" এলাহাবাদ পশ্চিম বিধানসভা আসন থেকে সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ আতিক আহমেদের ছোটো ভাই খালিদ আজিমকে পরাজিত করার কয়েক মাস পরে বিএসপি বিধায়ক রাজু পালকে হত্যা করা হয়। সেই ঘটনায় মূল সাক্ষী ছিলেন ঊমেশ পাল।

রাজু পাল হত্যা মামলায় অভিযুক্ত আতিক আহমেদ, তার ভাই ও প্রাক্তন বিধায়ক আশরাফ বর্তমানে জেল হেফাজতে রয়েছে। ঊমেশ পালের হত্যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির একজন সাংসদ ছিলেন অভিযুক্ত আতিক আহমেদ। তিনি বলেন, সরকার রাজ্যে 'মাফিয়া রাজ' চলতে দেবে না।

ঊমেশ পালের হত্যাকাণ্ডে জড়িত শ্যুটারদের বিরুদ্ধে এদিনের এনকাউন্টারই প্রথম। এর আগে হত্যাকাণ্ডে জড়িত এসইউভির চালক এনকাউন্টারে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। অন্য পাঁচজন শ্যুটারের জন্য রাজ্য পুলিশ আগেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তা এখন বাড়িয়ে ২.৫ লক্ষ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+