পাঞ্জাবের ভাতিন্ডায় সেনা ছাউনিতে গুলি, কমপক্ষে ৪ জনের মৃত্যু
সেনা ছাউনিতে গুলি। পাঞ্জাবের ভাতিন্ডায় সেনা ছাউনিতে চলছে গুলি। ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সেনা বাহিনীর পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করে জানানো হয়নি।
গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জাির করা হয়েছে হাই অ্যালার্ট। পুলিশ প্রশাসনকে এই নিয়ে সতর্ক করা হয়েছে। কোনও জঙ্গি হামলা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত করে কিছু জানা যায় নি। ইতিমধ্যেই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। যদিও পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গি নাশকতার কোনও ঘটনা ঘটেনি। তবে গুলি চালানোর ঘটনা কী করণে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ভাতিন্ডার সেনা ছাউনির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আবার কাউকে সেখান থেকে বোরোতেও দেওয়া হচ্ছে না। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ইনস্যাস রাইফেল তিন দিন ধরে নিখোঁজ ছিল। সেই সঙ্গে ২৮ রাউন্ড কার্তুজও পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার নেপথ্যে কোনও সেনা অফিসারের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের।

গোটা সেনা ছাউনি পুলিশ কর্ডন করে রেখেছে। তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান কোনও জওয়ান গুলি চালানোর ঘটনা ঘটাতে পারে। গত কয়েক মাস ধরেই পাঞ্জাবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচারা দিয়ে উঠেছে। খালিস্তানি জঙ্গিরা নতুন করে জেগে উঠেছে।
ইতিমধ্যেই গোটা ঘটনার তথ্য দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। তিনি এই নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও রয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications