Tripura: পুড়ে খাক বিপ্লব দেবের পৈতক ভিটে, অগ্নি সংযোগের নেপথ্য সিপিএম অভিযোগ বিজেপির
Tripura: পুড়ে খাক বিপ্লব দেবের পৈতক ভিঁটে, অগ্নি সংযোগের নেপথ্য সিপিএম অভিযোগ বিজেপির
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাবার বাড়িতে আগুন ধরালো দুষ্কৃতিরা। মঙ্গলবার গভীররাতে অগ্নিসংযোগ করে সেখান থেকে চম্পট েদয় তারা। এই ঘটনার নেপথ্যে সিপিএমের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আজই বিপ্লব দেবের পৈতৃক ভিঁটেয় যাওয়ার কথা ছিল। সেখানে তিনি তাঁর বাবার স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

মঙ্গলবার রাতে বিপ্লব দেবের পৈতৃক ভিঁটে উদয়পুরের বাড়িটিতে প্রথমে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও তারা ভাঙচুর চালায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
বুধবারেই বিপ্লব দেবের বাবার মৃত্যু বার্ষিকি। সেকারণে তাঁর পৈতৃক ভিঁটেতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। বিপ্লব দেব নিজে সেখানে যেতেন। কিন্তু তার আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সিপিএম আশ্রীত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সূত্রের খবর হয়তো ফেব্রুয়ারি মাসেই বিধানসভা নির্বাচন হবে ত্রিপুরা। সেকারণেই নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে সিপিএম এমনই অভিযোগ করেছে বিজেপি।
২০১৮ সালে প্রথম ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়েছিল বিজেপি। বিপ্লব দেবের নেতৃত্বে সেখানে সরকার গড়ে গেরুয়া শিবির। ৬০ আসনের বিধানসভার মধ্যে বিজেপি জিতেচিল ৩৬টু আসনে আর বামেরা জিতেছিল ১৬টি আসনে। আ আইপিএফ জিতেছিল ৮টি আসন। আইপিএফের সমর্থন নিয়েই ত্রিপুরায় বিজেপি সরকার গড়ে। আর ত্রিপুরায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব। তবে ২০২২ সালেই তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। তাঁর জায়গায় মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে। তবে এবার বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে। কারণ এবার সিপিএমের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ত্রিপুরায় খাতা খুলেছে।












Click it and Unblock the Notifications