তীব্র গরমের মাঝে অগ্নিকাণ্ড দিল্লিতে, সংসদ ভবনের নর্থব্লকে আগুন
সংসদ ভবনের নর্থব্লকে হঠাৎই আগুন। যদিও বড় আকার নিতে পারেনি। তার আগেই নিভিয়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ছোট একটা অগ্নিকাণ্ড ঘটেছিল তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগেই সেটা নিভিয়ে ফেলা হয়েছে। কেউ হতাহতও হয়নি।
উচ্চ নিরাপত্তা যুক্ত এলাকা এই নর্থব্লক। রাষ্ট্রপতি ভবন রয়েছে কাছে। কাজেই এখানে সবসময় কড়া নিরাপত্তা এবং নজদারি থাকে। তার মাঝে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো গয়েছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। আগুন লাগার ২০ মিনিেটর মধ্যেই সেটা নিভিয়ে ফেলা হয়েছে।

সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ নর্থব্লকের ২০৯ নম্বর ঘরে আগুন লাগে। নিরাপত্তারক্ষীরা সেটা দেখার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় করে ফেলেন। কোনও ফাইল ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে। তবে কিছু আসবাব নষ্ট হয়েছে মাত্র। দিল্লি দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের সাতটি ইঞ্জিন সেখানে পাঠানো হয়েছিল। ৯টা ৩৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications