ইসরোর অফিসে আগুন! সম্পূর্ণ ভস্মীভূত তাদের এই ক্যাম্পাস

বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদে ইসরোর স্পেস অ্যাপস সেন্টারের মেশিনারি বিভাগের ৩৭ নম্বর বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কারণ শর্ট সার্কিট।

ইসরোর আহামেদাবাদের অফিসে আগুন! বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদের স্পেস অ্যাপস সেন্টারের মেশিনারি বিভাগের ৩৭ নম্বর বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে এক কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) গার্ড আগুনে আহত হন বলে জানিয়েছে, সংবাদ সংস্থা এএনআই। দমকলের এক কর্মকর্তার অবশ্য দাবি, ঘটনায় কেউ আহত হয়নি।

 ইসরোর অফিসে আগুন! সম্পূর্ণ ভস্মীভূত তাদের এই ক্যাম্পাস

আহমেদাবাদের অম্বাওয়াড়ি ভিস্তার অঞ্চলে অবস্থিত ইসরোর ওই অফিসটি । স্পেস অ্যাপস সেন্টার (এসএসি) ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এর অন্যতম প্রধান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। দুটি ক্যাম্পাস জুড়ে এর কর্মকান্ড ছড়িয়ে আছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর মেশিনের তেল, যন্ত্রপাতির মতো দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে জ্বলে ওঠে আগুন।

আগুন লাগার খবর পেয়ে কমপক্ষে ২৫ টি দমকলের গাড়ি এবং ১০ টি অ্যাম্বুলেন্স ওই অফিসে পৌঁছায়। ঘটনাস্থলে যান আহমেদাবাদের কালেক্টর বিক্রম পান্ডেও। তিনি বলেন, গবেষণা কেন্দ্রটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে সেসময় গবেষণাগারে কেউ ছিলেন না।'

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর অ্যাডিশনাল চিফ ফায়ার অফিসার রাজেশ ভাটসহ দমকলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা অপারেশনটির তত্তাবধান করছেন। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো কিছু সময় লাগবে বলেই তাদের মত।

রাজেশ ভাট বলেন,'আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো দু'ঘণ্টা তো লাগবেই। থার্মোকলের শীটগুলো এখনও জ্বলছে, সেগুলো থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। যার জন্য কিছুটা অসুবিধঘায় পড়েছেন আমাদের কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণেই আছে এবং কেউ আহত হয়নি'।

ঘটনাস্থলে আছেন জেলা প্রশাসক বিক্রম পান্ডেও। তিনি জানান, ওই ক্যাম্পাসের আগুন যাতে আশপাশের অন্যান্য ভবনগুলিতে ছড়িয়ে না পড়ে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'আমাদের সবক'টি দলই ঘটনাস্থলে রয়েছে। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা হবে। অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক কোটি টাকার লোকসান হয়েছে বলে মনে করছে ইসরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+