দিল্লি এইমসে আগুন, দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে
দিল্লি এইমসে ভয়াবহ আগুন লাগার ঘটনা সামনে এসেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইতিমধ্যে দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। এদিন রাত ১০টা ২২ মিনিট নাগাদ আগুন লেগেছে। হাসপাতালের নবম তলায় আগুন লেগেছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় কারও প্রাণহানির খবর সামনে আসেনি। আগুন লাগার পর ১০টা ২৫ মিনিট নাগাদ দমকলে খবর যায়। দমকল আধিকারিক জানিয়েছেন, ক্যাম্পাসের মধ্যে কনভারজেন্স ব্লকে আগুন লাগে। রোগীদের ব্লক থেকে এটা কিছুটা দূরত্বে রয়েছে। এখানে মূলত ক্লাস হয় এবং ল্যাবরেটরি রয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications