কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর! অভিযোগ গুরুতর
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর! অভিযোগ গুরুতর
কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বিরুদ্ধে লাগু হল এফআইআর। কর্ণাটকের শিভামোগ্গায় তাঁর বিরুদ্ধে পি কেয়ার ফান্ড নিয়ে একটি ব্রান্ত টুইটের জন্য এফআইআর দায়ের করা হয়েছে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার হিসাবে সোনিয়া গান্ধীর নাম এফআইআর-এ রাখা হয়েছে বলে খবর।

প্রবীণ কেভি নামের এক আইনজীবী এই এফআইআর দায়ের করেছেন। মে মাসের ১১ তারিখে কংগ্রেসের তরফে একটি ভ্রান্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসে বলে খবর। যে পোস্টটি পি এম কেয়ার নিয়ে ভ্রান্ত তথ্য দিয়েছে। আর সেই ভ্রান্ত তথ্যের কারণেই এমন অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় লাগু হয়েছে মামল। এছাড়াও ৫০৫ ধারাতেও লাগু হয়েছে মামলা। জানা গিয়েছে, পোস্টে কংগ্রেস এমনারেগা সম্পর্কেও পোস্টে একাধিক মন্তব্য করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফে এবিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।












Click it and Unblock the Notifications