পদ্ম ভূষণে সম্মানিত করার পরের দিন পুলিশের খাতায় নাম উঠল সুন্দর পিচাইয়ের!
গত ২৪ ঘন্টা আগেই গুগল সিইও সুন্দর পিচাইকে পদ্ম ভূষণে সম্মানিত করেছে ভারত সরকার। আর এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গুগল সিইও'র বিরুদ্ধে এফআইআর। সুন্দর পিচাই সহ গুগলের পাঁচজনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। মুলত কপিরাইট আইন ভ
গত ২৪ ঘন্টা আগেই গুগল সিইও সুন্দর পিচাইকে পদ্ম ভূষণে সম্মানিত করেছে ভারত সরকার। আর এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গুগল সিইও'র বিরুদ্ধে এফআইআর। সুন্দর পিচাই সহ গুগলের পাঁচজনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। মুলত কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পরিচালক সুনীল দর্শনের অভিযোগের ভিত্তিতে পিচাই-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
মুম্বইয়ের অন্যতম বিখ্যাত চিত্র পরিচালক সুনীল দর্শন। তাঁর অভিযোগ, গুগল অনুমোদন নেই এমন ব্যক্তিদের তাঁর সিনেমা 'এক হাসিনা থি এক দিবানা থা' ইউ টিউবে আপলোড করার অনুমতি দিয়েছে। আর সেই কপিরাইট ক্লেম করে সুনীল আদালতের দ্বারস্থ হন।
আদালত এই বিষয়ে গুগলের সিইও সুন্দর পিচাই সহ পাঁচ অন্য আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। নির্দেশ মতো পুলিশ আন্ধেরী ইস্ট থানায় মামলা রুজু করেছে। এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তেও নেমেছে তাঁরা। পুলিশ কমিরাইট অ্যাক্ট ১৯৫৭-এর ধারা ৫১, ৬৩, এবং ৬৯ অনুসারে এই এফআইআর দায়ের করেছে।
জানা যায়, ২০১৭ সালে সুনিল দর্শনের সিনেমা 'এক হাসিনা থি এক দিবানা থা' আত্মপ্রকাশ করে। তাঁর অভিযোগ, এই বিষয়ে তাঁর কাছ থেকে কোনও অনুমতি নেয়নি। আর তা না নিয়েই গোটা সিনেমাটাই সোশ্যাল প্লার্টফর্ম ইউ টিউবে আপলোড করে দিয়েছে। আর তা করার অনুমতিও কীভাবে গুগল দিল তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিখ্যাত এই চিত্র পরিচালক।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল দর্শন জানিয়েছেন, আমি আপনার সিনেমা এখনও পর্যন্ত কোথাও আপলোড করেনি। এমনকি কাউকে এই সিনেমা বিক্রি করা হয়নি বলেও দাবি তাঁর। কিন্তু ইউ টিউবে সিনেমাটি আপলোড করা হয়েছে। আর তা কয়েকশ মিলিয়ন ভিউ এসেছে বলেও দাবি সুনীল দর্শনের।
তবে এই বিষয়ে বারবার ইউটিউবের কাছে আবেদন জানিয়েছেন বলেও দাবি তাঁর। যাতে সিনেমাটি সরিয়ে দেওয়া হয়। কিন্তু গুগলের তরফে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি।
সুনীল বলেন, কোনও ব্যক্তি তা আপলোড করে মোটা অঙ্কের রোজগার করে যাচ্ছেন। আর এই বিষয়ে কোথাও কোনও বিচার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছি বলে দাবি পরিচালকের।
প্রযুক্তিকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি। তবে খোদ গুগল কর্তার বিরুদ্ধে এভাবে এফআইআর ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য। তবে এই বিষয়ে গুগলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি।












Click it and Unblock the Notifications