BS Yediyurappa: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো ধারায় মামলা
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। পকসো ধারায় মামলা দায়ের করল পুলিশ।
বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ তাঁর বিরুদ্ধে পক্সো ধারায় এফআইআর দায়ের করেছে। অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৭ বছরের এক কিশোরীর যৌন নির্যাতন করেছেন।
নির্যাতিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে। যেসময়ে নির্যাতিতা এবং তাঁর মা ইয়েদুরাপ্পার কাছে প্রতারণার অভিযোগ নিয়ে গিয়েছিলেন। একাধিকবার মুখ্যমন্ত্রী পদে থেকেছেন তিনি। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জমা পড়ার ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকের রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ নাম। স্বাভাবিক ভাবেই তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ রীতিমতো চমকে দিয়েছে সকলকে। একাধিকবার কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ইয়েদুরাপ্পা। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে দেখা গিয়েছিল তাঁকে। পরে তাঁর জায়গায় বোম্মাইকে বসায় বিজেপি। এর আগে ২০০৮ এবং ২০১১ সালেও মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন তিনি।
শুধু রাজ্যের মুখ্য মন্ত্রীর পদই সামলাননি তিনি কর্নাটকের প্রভাবশালী সম্প্রদায় লিঙ্গায়েত গোষ্ঠীর নেতাও ছিলেন তিনি। কাজেই তাঁকে সরিয়ে যখন বোম্মাইকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয় তখন লিঙ্গায়েত গোষ্ঠী বিজেপির ইউরে বেশ ক্ষুব্ধ হয়েছিল তাতে কোনও সন্দেহ েনই। সেকারণে বিধানসভা ভোটে ধাক্কাও খায় বিজেপির ভোট ব্যাঙ্ক।
এহেন প্রভাবশালী লিঙ্গায়েত নেতার বিরুদ্ধে নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ। এবং পক্সো ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। যদিও পাল্টা দাবি করা হচ্ছে রাজনৈতিক যড়যন্ত্র করেই এই অভিযোগ দায়ের করা হয়েছে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে কর্নাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications