ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর হেমন্ত সোরেনের, জেরার মুখোমুখি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
এবার ইডি আধিকারিকদের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রীর দিল্লির বাসভবনে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। সে কারণেই এই অভিযোগ দায়ের হল। এমনই কথা প্রাথমিকভাবে জানানো গিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। ঝাড়খণ্ডের রাঁচির সিনিয়র পুলিশ সুপার চন্দন কুমার সিনহা পিটিআইকে এই কথা বলেছেন। কয়েক জন ঊর্ধ্বতন ইডি আধিকারিকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ওই আবেদন পেয়েছে পুলিশ।

ইডির একটি দল সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে হানা দেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সরকারি জমি আত্মসাৎ মামলায় অভিযুক্ত। টাকা পাচারের কথাও শোনা গিয়েছে। সেজন্য মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি ইডির জেরার মুখোমুখি হচ্ছিলেন না।
গতকাল মঙ্গলবার ইডির আধিকারিকরা দিল্লির বাসভবনে হানা দেয়। প্রায় ১৩ ঘণ্টা সেখানে তল্লাশি চালানো হয় বলে খবর। তল্লাশির সময় ৩৬ লক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে৷ একটি এসইউভি গাড়ি এবং কিছু নথি পাওয়া যায়। টাকা, গাড়ি, নথি সবই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
এদিকে আজ বুধবার ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর বাসভবনে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বলে খবর। এই খবর পরিবেশনের সময় ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল সকালে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী গা ঢাকা দিয়েছেন। তিনি গ্রেফতারি এড়াতে চাইছেন।
দিল্লিতে ছিলেন হেমন্ত সোরেন। কিন্তু তাঁকে দিল্লিতে পাওয়া যায়নি। এই অবস্থায় এই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাসভবনে ফিরে এসেছেন তিনি। সড়কপথে দিল্লি থেকে রাঁচি ফিরেছিলেন তিনি৷ আজ বুধবার কি তাঁকে গ্রেফতার করা হবে? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications