Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনলাইনে অর্ডার করা আইসক্রিমের মধ্যে হাতের আঙুল? মুম্বইয়ে হইচই

আইসক্রিম খেতে ইচ্ছে করেছিল। গরমের দুপুর। বাইরে আর বেরনো যাবে না। তাই অনলাইনে অর্ডার করেছিলেন একটি বাটারস্কচ আইসক্রিম। চলেও আসে সঠিক সময়ে। কালবিলম্ব না করে পেশায় চিকিৎসক ওই ব্যক্তি আইসক্রিমে মনোনিবেশ করেন।

কোণ আইসক্রিম কিছু সময় খাওয়ার পরেই শক্ত কিছু ঠেকে মুখে। তারপরেই হতবাক হয়ে যান ওই ব্যক্তি৷ লোভনীয় বাটার স্কচ আইসক্রিমের ভিতর কী এটা? মানুষের হাতের আঙুল মনে হচ্ছে না? তার শরীর দিয়ে যেন শিরশিরানি খেলে যায়৷

Ice Cream

ঘটনাটি মুম্বইয়ের মালাড থানা এলাকার। বছর ২৬ বয়সের চিকিৎসকের নাম ওরলেম ব্রেন্ডান। বুধবার দুপুরে তাঁর বোন আইসক্রিম অনলাইনে অর্ডার করেছিলেন। আইসস্ক্রিমে কয়েক কামড় বসানোর পর ওই ভয়াবহ ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, ওই মহিলা তৎক্ষণাৎ মালাড পুলিশ স্টেশনে হাজির হন।

তাঁর সঙ্গে ওই আইসক্রিমটিও ছিল। জানা গিয়েছে, একটি কাটা আঙুল আইসক্রিমে মাঝের অংশে ছিল। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আঙুলটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হবে। আইসক্রিম সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কোন কারখানায় এই আইসক্রিমটি প্রস্তুত হয়েছিল? সেটি জানার চেষ্টা করছে পুলিশ৷ আঙুলটি প্রায় দুই সেন্টিমিটার লম্বা। সেটি কী আদৌ মানুষের হাতের আঙুল? সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে ফরেনসিক পরীক্ষার পরেই বিষয়টি সম্পর্কে জানা যাবে। যে কারখানায় এই আইসক্রিমটি তৈরি হয়েছে। সেখানেও যাওয়া হবে।

এই বিষয়ে ওই আসইক্রিম সংস্থা কিছু বিবৃতি দেয়নি। ওই ব্যক্তি আইসক্রিম সংস্থার ইনস্টাগ্রাম পেজেও বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+