৩৫ বছর আগে নেওয়া আঙুলের ছাপেই ভারতে ফিরল ছোটা রাজন
মুম্বই, ১০ নভেম্বর : ১৯৮০ সালে একটি খুনের মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের। ঘটনায় গ্রেফতারও হয় সে। তখন নেওয়া হয় আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট। [দাউদ সম্পর্কে সিবিআইকে নয়া তথ্য দিলেন ছোটা রাজন]
সেই ৩৫ বছরের পুরনো ফিঙ্গার প্রিন্টের উপরে ভিত্তি করেই ভারতে ফেরানো সম্ভব হল এই কুখ্যাত অপরাধীকে। এমন চাঞ্চল্যকর তথ্যই জানা গিয়েছে সিবিআই সূত্রে। [দাউদের সঙ্গে জড়িত মুম্বই পুলিশের বহু অফিসার : ছো়টা রাজন]

কোনও মামলায় রাজনের আঙুলের ছাপ না পেলে তাকে ভারতের হাতে ছাড়তে রাজি ছিল না ইন্দোনেশিয়া। সেজন্য কোনও একটি খুনের মামলায় নেওয়া রাজনের হাতের ছাপ প্রয়োজন ছিল। তবে সেইসমস্ত কাগজপত্রের অধিকাংশই বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। [ছোট রাজনের অপরাধ দুনিয়ায় পথ চলার গল্প]
এমতাবস্থায় রাজনকে দেশে ফেরাতে মোট ১৪টি বড় মামলার কাগজপত্র নিয়ে ইন্দোনেশিয়া যান সিবিআই আধিকারিকেরা। তবে ওই লোকটিই যে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী ছোটা রাজন তা বোঝাতে প্রয়োজন ছিল আঙুলের ছাপের। আর সেটাই দাবি করে ইন্দোনেশিয়ার পুলিশ। [ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]
এরপরই মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে সিবিআই। বলা হয়, রাজনের আঙুলের ছাপ খুঁজে বের করতে। আর তা করতে গিয়ে প্রায় কালঘাম ছুটে যায় পুলিশের। খোঁজ করেও পাওয়া যাচ্ছে না রাজনের হাতের আঙুলের ছাপ। হন্যে হয়ে খুঁজতে থাকেন সকলে। [মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]
এতঃপর প্রায় ৩৫ বছর আগে ১৯৮০ সালে একটি খুনের ঘটনায় মুম্বইয়ের চেম্বুরের তিলকনগর পুলিশ স্টেশনে নেওয়া রাজনের হাতের আঙুলের ছাপ খুঁজে পায় পুলিশ (সেইসময়ে রাজেন্দ্র সদাশিব তখনও ছোটা রাজন হয়ে ওঠেনি)। [১৯৯৩ সালের বিস্ফোরণ হয়েছিল মুম্বইয়ের কোন জায়গায়]
পুলিশ সূত্রে খবর, যদিও সেই কাগজটি তিন টুকরো হয়ে গিয়েছিল। সেই কাগজকে জুড়ে স্ক্যান করে ইন্দোনশিয়া পাঠানো হলে রাজনকে সিবিআইয়ের হাতে তুলে দেয় সেদেশের পুলিশ। [গত এক বছর ধরে করাচিতেই রয়েছে দাউদ]
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications