দাউদের সঙ্গে জড়িত মুম্বই পুলিশের বহু অফিসার, বিস্ফোরক স্বীকারোক্তি ছো়টা রাজনের
বালি (ইন্দোনেশিয়া), ৩ নভেম্বর : ভারতের মোস্ট ওয়ান্ডেট অপরাধী তথা ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম সম্পর্কে একেরপর এক তথ্য সামনে নিয়ে আসছেন আর এক আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন।
সোমবারই দাবি করেছিলেন, এখনও পাকিস্তানেই আইএসআইয়ের আতিথেয়তায় বহাল তবিয়তে রয়েছে দাউদ। এদিন ছোটা রাজন জানান, মুম্বই পুলিশের অনেক বড় মাথারা সরাসরি দাউদের সঙ্গে জড়িত।

ছোটা রাজনকে ভারতে আনার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবারই ভারতে নিয়ে আসা হতে পারে রাজনকে।
তবে ইন্দোনেশিয়ায় বসেই যেভাবে একেরপর এক বিস্ফোরক মন্তব্য বা দাবি তিনি করছেন তা খতিয়ে দেখলে অনেক বড় বড় ধাঁধার সমাধান হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
একসময়ে দাউদের ছায়াসঙ্গী ছোটা রাজন মুম্বই বিস্ফোরণের সময় থেকেই আলাদা হয়ে যান। রাজনের দাবি, কখনও দেশবিরোধী কোনও কাজ তিনি করেননি। সারাজীবন তিনি লড়াই করেছেন। তবে কি ছিল সেই আদর্শ সেটা খোলসা করা যায়নি।
এদিকে ভারতে ফেরত আসার কথা জানতে পেরেই সুবিচার চেয়ে নয়াদিল্লির কাছে একপ্রস্থ দরবার করে রেখেছেন ছোটা রাজন। মুম্বই ফিরে রাজনকে জেরা করে আর কি তথ্য উঠে আসে, আপাতত সেদিকেই সবার নজর রয়েছে।












Click it and Unblock the Notifications