দাউদ সম্পর্কে সিবিআইকে নয়া তথ্য দিলেন ছোটা রাজন : সূত্র
নয়াদিল্লি, ৭ নভেম্বর : ইন্দোনেশিয়াতেই ধরা পড়ার পর দাউদ ইব্রাহিম সম্পর্কে মুখ খুলতে শুরু করেছিলেন আর এক আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। এবার ভারতে ফিরেও সেই পথেই হাঁটছেন রাজন, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। [গত এক বছর ধরে করাচিতেই রয়েছে দাউদ]
শুক্রবার ভোরে ভারতে ফিরিয়ে আনা হয় ছোটা রাজনকে। এরপর পাঁচদিনের জন্য সিবিআই হেফাজত হয়েছে তাঁর। সেখানেই জেরায় দাউদ, আইএসআই সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। [দাউদের সঙ্গে জড়িত মুম্বই পুলিশের বহু অফিসার : ছো়টা রাজন]

এমনকী গোয়েন্দাদেরই একটি সূত্র জানাচ্ছে, মুম্বই পুলিশের অফিসারদের ডি কোম্পানির সঙ্গে জড়িয়ে থাকার যে দাবি ছোটা রাজন করেছেন, সেসম্পর্কেও বেশ কিছু তথ্য উঠে এসেছে। [ছোট রাজনের অপরাধ দুনিয়ায় পথ চলার ইতিহাস]
তবে এখনই তদন্তের স্বার্থে সেসব গোপনই রাখা হবে। আপাতত আইবি, র', সিবিআই ও দিল্লি পুলিশের বিশেষ অফিসারদের নিয়ে তৈরি দল ছোটা রাজনকে জেরা করছে।
ছোটা রাজনের বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে। আর তার সবকটিই প্রায় ২০ বছরের পুরনো। ফলে সেই সব মামলায় রাজনকে জেরা করতে গিয়ে কালঘাম ছোটার অবস্থা গোয়েন্দাদের।
ফলে মুম্বই পুলিশের সাহায্য ছাড়া ছোটা রাজনকে জেরা করা ও কোনও তথ্য বের করা অনেকটাই কঠিন বলে গোয়েন্দারা মনে করছেন। ফলে মুম্বই পুলিশের আধিকারিকেরাও জেরায় সাহায্য করবেন তাতে সন্দেহ নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications