সন্তানকে পিঠে বেঁধে সাইকেলেই বাড়ি ফিরছেন মহিলা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির আসল উত্স জানুন
সন্তানকে পিঠে বেঁধে সাইকেলেই বাড়ি ফিরছেন মহিলা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির আসল উত্স জানুন
একটানা লকডাউনের জেরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন অগুনতি পরিযায়ী শ্রমিকেরা। একপ্রকার বাধ্য হয়েই কেউ হাঁটা পথই বেছে নিচ্ছেন বাড়ি ফেরার জন্য , তো কেউ আবার সাইকেলে চড়ে রওনা দিচ্ছেন হাজার হাজার মাইল পথ।

যদিও করোনা প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের প্রাধান্যও অনেকাংশ বেড়ে গেছে। সম্প্রতি পিঠে একটি শিশুকে নিয়ে সাইকেল আরোহী এক মহিলার ছবি ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই এই ছবি শেয়ার করে তাকে ভারতের পরিযায়ী শ্রমিক বলে উল্লেখ করেছিলেন। করোনা লকডাউনে সন্তানকে সঙ্গে করে সাইকেলে চড়েই ওই মহিলার তার গ্রামে ফিরে যাচ্ছিলেন বলে শেয়ার করা পোস্টে অনেকেই লিখতে দেখা যায়।
তবে এই ছবি আদৌও ভারতের নয়। এই বিষয়ে বিশদ অনুসন্ধানের পর আমরা জেনেছি এই ছবিড়ি ইন্টারনেট নির্ভর ছবি আদানপ্রদান মাধ্যম পিন্টারেস্টে অ্যাক্টিভ লাইফ নামে একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। ওই পোস্টের মাধ্যমেই জানা যাচ্ছে এই ছবিটি আসলে নেপালের নেপালগঞ্জে তোলা। এবং এটি বর্তমান সময়েরও নয়। এর সঙ্গে চলমান লকডাউন, পরিযায়ী শ্রমিক ও ভারতের কোনও সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications