ক্রমেই চওড়া হচ্ছে ডেল্টা প্লাসের থাবা, আনলক পর্বের মাঝেই নতুন করে কড়াকড়ি বাড়ছে এই রাজ্যে

ক্রমেই চওড়া হচ্ছে ডেল্টা প্লাসের থাবা, আনলক পর্বের মাঝেই নতুন করে কড়াকড়ি বাড়ছে এই রাজ্যে

একদিকে যখন দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণের রাশ আলগা হচ্ছে গোটা দেশে তেমনই উল্টো দিকে নতুন করে আগ্রাসন বাড়াচ্ছে করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন। এমনকী এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই সর্বাধিক শাখাপ্রশাখা বিস্তার করেছে ডেল্টা প্লাস। আর তারজরেই আনলক পর্ব শুরু হলেও বিধিনিষেধের গেরো নতুন করে শক্ত করল উদ্ধব সরকার।

ফের বাড়ছে কড়াকড়ি

ফের বাড়ছে কড়াকড়ি

এদিকে ডেল্টা আক্রমণে শুক্রবারই মহারাষ্ট্রে প্রথম মৃত্যুর কথা সামনে এসেছে। মারা গিয়েছেন ৮০ বছরের কোমরবিডিটি যুক্ত রোগী। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ২১ জন করোনার ডেল্টা প্লাসের শিকার হয়েছেন। এমতাবস্থায় রাজ্যে ডেল্টা ও ডেল্টা প্লাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে, মহারাষ্ট্র সরকার আনলক পর্ব শুরু করেই ফের তাতে কড়াকড়ি করেছে বলে জানা যাচ্ছে।

 বেগতিক বুঝেই নতুন বিধি-নিষেধ

বেগতিক বুঝেই নতুন বিধি-নিষেধ

সরকারের আগে ঘোষণা করা পাঁচ-স্তরীয় আনলকের পরিবর্তে এখন তিন স্তরের বিধিনিষেধ থাকবে বলে জানা যাচ্ছে। এদিকে জুনের প্রথম সপ্তাহ থেকেই গোটা রাজ্যে গোটা মাসব্যাপী এই পাঁচ স্তরীয় আনলক পর্বের ঘোষণা করে সরকার। কিন্তু অবস্থা বেগতিক বুঝেই বর্তমানে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। এদিকে সরকারের এই নয়া সিদ্ধান্তে নতুন করে আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যেও।

 কোন কোন জেলায় সর্বাধিক প্রাদুর্ভাব

কোন কোন জেলায় সর্বাধিক প্রাদুর্ভাব

এদিকে অনেকেই মনে করছেন এই ডেল্টা প্লাসের হাত ধরেই ভারতে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এদিকে মহারাষ্ট্রে খোঁজ মেলা আক্রান্ত রোগীর মধ্যে রত্নগিরি এবং জলগাঁওয়ে ডেল্টা প্লাসের আক্রান্ত ১৬ করোনা রোগীর খোঁজ মিলেছে। ৯টির হদিশ মিলেশে রত্নাগিরিতে। সাতটি জলগাঁও, দুটি মুম্বইয়ে ও একটি করে পালঘর, সিন্ধুদুর্গ, থানেতে।

 একনজরে মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

একনজরে মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

এদিকে গতকালই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটির গণ্ডি পার করে ফেলে ভারত। সেখানে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৭ হাজারের কিছু বেশি। মারা গিয়েছেন ১ লক্ষ ১৯ হাজারের কিছু বেশি মানুষ। এমতাবস্থায় নতুন করে ফের রাজ্যে আতঙ্ক বাড়াতে শুরু করেছে ডেল্টা প্লাস। এদিকে মহারাষ্ট্র ছাড়াও কেরল ও মধ্যপ্রদেশ, পাঞ্জাব সহ দেশের মোট ৮টির বেশি রাজ্যে পা রেখেছে ডেল্টা প্লাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+