‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা’, টুইট প্রবণ পুত্র অভিজিতের,কিন্তু আশঙ্কা বাড়ছে হাসপাতালের বিবৃতিতে
‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা’, টুইট প্রবণ পুত্র অভিজিতের,কিন্তু আশঙ্কা বাড়ছে হাসপাতালের বিবৃতিতে
আগের থেকে খানিকটা হলেও ভাল আছেন প্রণব মুখোপাধ্যায়। রবিবার বাবার শারীরিক অসুস্থতার কথা জানাতে গিয়ে একথা বলেন প্রণব পুত্র তথা কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি। এদিন একটি টুইট পোস্টে অভিজিৎ লেখেন "আগের দিনের চেয়ে অনেক ভাল এবং স্থিতিশীল রয়েছেন বাবা।" একইসাথে বর্তমানে চিকিত্সায় ভালো সাড়া দিচ্ছেন বলেও জানা তিনি।

অন্যদিকে অফিসিয়াল বিবৃতিতে প্রাক্তণ রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে এখনও আশঙ্কার কথা শোনাচ্ছে দিল্লি সেনা হাসপাতাল। এখনও প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিশেষ কোনও পরিবর্তন হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানান হয়। তাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে হাসাপাতাল সূত্রে খবর। একইসাথে তাকে ২৪ ঘণ্টার লাগাতার পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্সকেরা।
এদিকে এদিনের টুইটে অভিজিৎ বলেন, " গতকাল, আমি বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঈশ্বরের অনুগ্রহ এবং আপনাদের প্রার্থনায় বর্তমানে তিনি আগের দিনের তুলনায় অনেক ভাল এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন! তার শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার গুলি স্থিতিশীল এবং তিনি চিকিত্সায় সাড়াও দিচ্ছেন! আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি তিনি শীঘ্রই আমাদের মধ্যে আবার ফিরে আসবেন।"












Click it and Unblock the Notifications