হোয়াটস অ্যাপে দীর্ঘক্ষণ চ্যাট : মেয়ে ও মেয়ের প্রেমিককে পিটিয়ে মারল বাবা
আগ্রা, ৮ ডিসেম্বর : অনার কিলিং বা পরিবারের সম্মানার্থে খুনের আর এক ঘৃণ্য নজির ঘটল উত্তরপ্রদেশের আগ্রায়।
প্রেমিকের সঙ্গে স্যোশাল মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে দীর্ঘক্ষণ কথা বলা ও প্রেমের সম্পর্ক রাখার দায়ে মেয়ে ও তাঁর প্রেমিককে পিটিয়ে মারল বাবা। [অনার কিলিং : মেয়েকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা বাবার]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্রার বাসিন্দা ভারতী কুশওয়াহা-র (২১) সম্পর্ক ছিল একই গ্রামের বাসিন্দা নরেশ কুমার সিংয়ের (২৪) সঙ্গে। দুজনে একে অপরকে ভালোবাসত। দীর্ঘক্ষণ হোয়াটস অ্যাপে কথা হত তাঁদের। তবে এই ব্যাপারটি ভালোভাবে নেয়নি ভারতীর পিতা গিরিরাজ। সে চেয়েছিল অ্য একজনের সঙ্গে মেয়ের বিয়ে দিতে।
মেয়ে কথা না মানায় পরিবারের সম্মান খারাপ হচ্ছে এই অজুহাতে দুজনকেই খুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় গিরিরাজ। এই মতলবে দুজনের বিয়ে করাতে চায় এই বলে ভারতী ও নরেশ দুজনকেই শহরের বাইরে আগ্রা-রাজস্থান সীমান্তে এক নিরিবিলি জায়গায় ডাকে গিরিরাজ।
অভিযোগ, এরপরই মারতে মারতে মেয়ে ও তার প্রেমিক দুজনকেই মেরে ফেলে গিরিরাজ নামে অভিযুক্ত ব্যক্তি। রাজস্থান পুলিশ গত রবিবার ঢোলপুরের কাছে ঝোপের মধ্যে দুই যুগলের দেহ নিথর অবস্থায় উদ্ধার করেছে।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications