অনার কিলিং : মেয়েকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা বাবার
রায়বরেলি, ২৮ জুলাই : অন্য জাতের ছেলেকে বিয়ে করতে চেয়েছিল মেয়ে। সেটা কিছুতেই মানতে চায়নি বাবা। ঘটনা চরম আকার নিল যখন বাবা গুলি করে খুন করল ২৩ বছরের এর যুবতীকে।
পরিবারের সম্মানার্থে খুন বা 'অনার কিলিং' ভারতের নানা প্রান্তেই ঘটে চলেছে। এই ঘটনা সেটারই নবতম সংযোজন। উত্তরপ্রদেশের শিরোধি অঙ্গদপুর গ্রামে সোমবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, রাজ বালা নামে এক তরুণী তাঁর পিতা বাহোরন লাল যাটবের হাতে খুন হন। যাটব নামে ওই ব্যক্তি স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।
স্থানীয় এসপি ব্রিজেশ শ্রীবাস্তব জানান, ঘটনার পর মেয়ের মৃতদেহের সৎকারও করে তাঁর পিতাই। প্রমাণ মুছে দিতে স্থানীয় রামগঙ্গা নদীতে মেয়ের দেহাবশেষও ভাসিয়ে দেওয় হয়।
কিন্তু কেন মরতে হল রাজকে? জানা গিয়েছে, সন্দীপ শর্মা (২২) নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। সন্দীপ স্থানীয় একটি পেট্রোল পাম্পে কাজ করেন এবং দুজনে আগামী ১২ অগাস্ট বিয়ে করবেন বলে মনস্থির করেছিলেন।
ঘটনাটি জানার পর মেয়েকে অন্য জাতে বিয়ে না দিতে চেয়ে পরিবারের সম্মান রক্ষার্থে রাজকে পরপর চারটি গুলি করে মেরে ফেলে তাঁর পিতা লাল যাটব।
ঘটনাটি পুলিশে জানায় মৃত রাজের বোন। এরপরই পুলিশের তরফে লাল যাটব, তার পুত্র ও আরও দুজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।












Click it and Unblock the Notifications