আগামিদিনে স্টালিন কি প্রধানমন্ত্রী হবেন? স্পষ্ট উত্তর দিলেন ফারুক আব্দুল্লাহ
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর নির্বাচন যত এগোচ্ছে ততই উত্তাপ বাড়ছে। যদিও বিরোধীদের এক্ষেত্রে প্রথম গোল দিয়ে দিয়েছে বিজেপি। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে বিজেপি।
আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী জোট যদি ক্ষমতায় আসে,তাহলে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। স্টালিনেরস জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই বললেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা।

বুধবার চেন্নাইতে স্টালিনের ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ফারুক আব্দুল্লা সহ বিরোধী দলের একাধিক নেতা উপস্থিত হয়েছিলেন। রাজনীতিকদের আলোচনায় উঠে এসেছে বিরোধী জোটের বার্তা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই একজোট হওয়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফারুক আব্দুল্লা। স্টালিন প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। আর সেই প্রশ্নের উত্তরে ফারুক আব্দুল্লা বলেন, কেন পারবেন না, নিশ্চয় পারবেন। স্টালিন ও ডিএমকে খুব ভাল ফল করেছে। বিরোধিতার সঙ্গে সঙ্গে ডিএমকে যেভাবে জাতীয়তাবাদ ধরে রেখেছে, তা প্রশংসার যোগ্য।
I demand from him (MK Stalin)&all the leaders-wake up, unite & build a nation where all of us can live in honour & dignity&peace. It's the people of India that make the nation strong. It's not Army, Navy & Air Force. Let us get together& work in harmony: Farooq Abdullah pic.twitter.com/dnsHsKHVYP
— ANI (@ANI) March 1, 2023
এদিনের অনুষ্ঠানেই কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ্য করে ফারুক আব্দুল্লা বলেন, আগে নির্বাচনে জিততে হবে। তারপর ঠিক করতে হবে কে প্রধানমন্ত্রী হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে গণতন্ত্র ও সংবিধান দুটিই বিপদে রয়েছে। খাড়গে অবশ্য বলেন, তিনি কখনই প্রধানমন্ত্রী পদের ব্যাপারে কিছুই বলেননি। শুধুমাত্র একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার কথা বলেছেন তিনি।
এই মঞ্চেই উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তাঁর বক্তব্যেও উঠে আসে লোকসভা নির্বাচন ও বিরোধী জোট প্রসঙ্গ। ডিএমকে-র সঙ্গে জোটবদ্ধ হয়ে ২০০৬ ও ২০২১ সালে কংগ্রেস বিধানসভা নির্বাচনে যে জয়লাভ করেছিল, সে কথাও মনে করিয়ে দেন খাড়গে। ফারুক আব্দুল্লা আরও বলেন, স্টালিন আপনি যেভাবে রাজ্যটাকে সাজিয়েছেন, সেভাবেই এবার দেশটাকে সাজাতে হবে। স্টালিনকে জাতীয় রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি।
বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেখানে দাঁড়িয়ে আলোচনাতে ব্যস্ত বিরোধীরা!












Click it and Unblock the Notifications