Farmers Protest: নতুন করে উত্তেজনা দিল্লি সীমান্তে, প্রতিবাদী কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস-ইটবৃষ্টি
Farmers Protest: নতুন করে উত্তেজনা পাঞ্জাব-হরিয়ানা শম্ভু (Punjab Haryana Shambhu Border) সীমান্তে! রাজধানী দিল্লীর উদ্দেশ্যে প্রতিবাদী কৃষকরা এগোতে শুরু করলেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। পালটা ইট বৃষ্টি করতে থাকেন আন্দোলনকারীরা।
যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। অন্যদিকে জম্মু-কাশ্মীরে এদিন ৫০ জন কৃষক নেতাকে (Farmers Protest) আটক করেছে সে রাজ্যের পুলিশ।

একাধিক দাবিতে দিল্লী চলোর (Farmers Protest) ডাক দিয়েছে কৃষকরা। রাজধানী ঢোকার আগেই আন্দোলনকারীদের আটকে দিয়েছে পুলিশ। দিল্লি জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি পাঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমান্তও (Shambhu Border) সিল করে দেওয়া হয়েছে।
বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। শম্ভু সীমান্তে গত কয়েকদিন ধরে অবস্থান করছেন প্রতিবাদী কৃষকরা। গত কয়েকদিনে লাগাতার উত্তপ্ত হয়ে উঠে এলাকা। কৃষকদের উপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে।
বনধ চলাকালীন আজ শুক্রবার নতুন করে উত্তেজনা (Farmers Protest) ছড়ায় সীমান্তে। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সরকার ইচ্ছাকৃত ভাবে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যে সরকারের তরফে আলোচনার কথা বলা হয়েছে।
এমনকি আন্দোলনকারীদের সঙ্গে তিন দফায় বৈঠকও করেছেন কেন্দ্রীয় বেশ কয়েকজন মন্ত্রী। এমনকি বৃহস্পতিবারও আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রের। আলোচনা ফলপ্রসূ বলেও সরকারের তরফে দাবি করা হয়েছে।
এমনকি আজ শুক্রবারও কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কৃষকদের দাবি সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। আগামী পর্যায়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রিয় এই মন্ত্রী।
অন্যদিকে কৃষকদের ডাকা (Farmers Protest) আজ ভারত বনধের মিশ্র প্রভাব পড়েছে গোটা দেশজুড়ে। তবে পাঞ্জাবে কৃষকদের ডাকা বনধের বিপুল সাড়া মিলেছে। অমৃতসরে সকাল থেকেই দোকানপাট সব বন্ধ রয়েছে। সতর্ক করা হয়েছে সে রাজ্যের পুলিশ আধিকারিকদের।
অন্যদিকে আজ শুক্রবার একাধিক জায়গায় বোর্ড পরীক্ষা ছিল। তার মধ্যেই এদিন বনধ ডাকে কৃষকদের। আর এই ধর্মঘট ঘিরে অশান্তির আশঙ্কা ছিল। আর সেই আশঙ্কা থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয় পাঞ্জাবের সরকারি কর্মীরাও। রাজ্যের সব সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে আজ। একাধিক জায়গায় যাত্রীরা দীর্ঘ অপেক্ষা করেও পরিবহণ পাচ্ছেন না বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications