Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Farmers protest: প্রতিবাদী কৃষকদের ফের আলোচনায় ডাকল সরকার, মমতা বললেন, গণতন্ত্র বিপন্ন

Farmers protest: কৃষকদের সঙ্গে ফের একবার আলোচনায় প্রস্তুত নরেন্দ্র মোদী সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। বুধবার পুলিশ এবং প্রতিবাদী কৃষকদের মধ্যে সংঘাত ভয়ঙ্কর হয়ে ওঠে। মৃত্যু হয় ২৪ বছরের এক কৃষকের। আর এরপরেই ক্ষোভে ফুঁসছে কৃষক সমাজ। ইতিমধ্যে এই ঘটনায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবাদী কৃষকদের উপর (Farmers protest) পুলিশের গুলি এবং একজনের মৃত্যুর ঘটনায় মোদী সরকারকে একহাত নিয়েছে বিরোধীরা।লোকসভা নির্বাচনের আগে কৃষকদের আন্দোলন রীতিমত চাপের মুখে ফেলে দিয়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে ফের একবার কেন্দ্রের তরফে কৃষকদের আলোচনায় বসার বার্তা দিলেন অনুরাগ ঠাকুর।

Farmers protest:

বলেন, আন্দোলনকারী কৃষকরা আমাদের ভাই এবং অন্নদাতা। কেন্দ্রীয় সরকার তাঁদের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয়মন্ত্রী। শুধু তাই নয়, কৃষকদের আয় বাড়াতে ইতিমধ্যে মোদী সরকার একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে। এমনকি কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয় সেজন্য মোদী সরকার আরও পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেছেন অনুরাগ ঠাকুর।

অন্যদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বলেন, প্রতিবাদী কৃষকদের সঙ্গে আলোচনা হয়েছে। একাধিকবার আলোচনা হয়েছে। কিন্ত্য এরপরেও বেশ কিছু ইস্যু রয়ে গিয়েছে। ভারত সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে বলেই জানান কৃষিমন্ত্রী। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলেই দাবি তাঁর।

তবে কেন্দ্রীয়মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ফের বৈঠকে কৃষকরা (Farmers protest) যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও কোনও বার্তা পাওয়া যায়নি। তবে কৃষক মৃত্যুর ঘটনায় পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কৃষকদের সংগঠন অল ইন্ডিয়া কিষান সভা। আগামিদিনে আন্দোলন আরও জোরদার হবে বলেও দাবি সংগঠনের।

তবে সামগ্রীক পরিস্থিতিতে আগামী দুদিনের জন্য দিল্লি যাত্রা স্থগিত রেখেছেন আন্দোলনকারী কৃষকরা। তবে অবস্থান বিক্ষোভ একই ভাবে চলতে থাকবে বলেও সংগঠনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রতিবাদী কৃষকদের (Farmers protest) পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি সরকারকে একহাত নেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী লিখছেন, দিনের পর দিন জমিনদাররা গরীব মানুষের উপর শোষণ চালিয়ে এসেছে।

জমিদারদের অত্যাচার সহ্য করতে হয়েছে কৃষকদেরও। তবে আন্দোলনকারী কৃষকদের হত্যা করা হচ্ছে। নির্বাচিত সরকারের এমন রূপ আগে কখনও দেখিনি বলে মন্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধানের। খানাউরি সীমান্তের ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘনের সামিল। গণতন্ত্র বিপন্ন বলেও মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+