কৃষকদের 'দিল্লি চলো' অভিযান ঘিরে ধুন্ধুমার! স্টেডিয়ামকে জেলে রূপান্তরের ভাবনা শুরু পুলিশের

এদিন সূর্যোদয় থেকেই হরিয়ানা দিল্লি সীমান্ত ঘিরে তপ্ত হচ্ছিল পরিস্থিতি। বৃহস্পতিবার ভারত বনধের মাঝেই কৃষি বিলের প্রতিবাদে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা আন্দোলনের রাস্তা নিয়ে দিল্লির দিকে যেতে গেলেই বাঁধা পান। পুলিশের সঙ্গে ২৬ নভেম্বর কৃষকদের সেই সংঘাতকে 'পাঞ্জাবের ২৬/১১ ' বলে বর্ণনা করে বিজেপির প্রাক্তন শরিক শিরোমনি আকালি দল। এরপর শুক্রবার সকাল থেকে পরিস্থিতি দেখে নেওয়া যাক একনজরে ।

 টিয়ার গ্যাসের শেল ফাটল

টিয়ার গ্যাসের শেল ফাটল

এদিন সকাল ৯ টা নাগাদ দিল্লি-হরিয়ানা সীমান্তে টিয়ার গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। কৃষকদের একটি দল সেই সময় দিল্লির দিকে এগোতেই পাল্টা পুলিশ তাদের ফিরে যেতে বলে। এরপরই দুই পক্ষের বচসার পর পরিস্থিতি রণক্ষেত্রে র চেহারা নেয়।

 স্টেডিয়ামকে জেলে রূপান্তেরর ভাবনা

স্টেডিয়ামকে জেলে রূপান্তেরর ভাবনা

এদিকে, হাজার হাজার কৃষক দিল্লির দিকে এগিয়ে আসতেই , দিল্লির ৯ টি বড় স্টেডিয়ামকে আপৎকালীন জেল হিসাবে রূপান্তরের ভাবনা শুরু করেছে দিল্লি পুলিশ। এবিষয়ে তারা সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছে।

রোহতক থেকে অমৃতসরের পরিস্থিতি

রোহতক থেকে অমৃতসরের পরিস্থিতি

অমৃতসর থেকে একটি আলাদা কৃষক সংগঠনের ডাকে মিছিল শুরু হয়। এদিকে রোহতক -ঝাঝ্ঝর সীমান্তে একটি কৃষকদের মিছিল ধীরে ধীরে দিল্লির দিকে এগিয়ে যেতে শুরু করেছে। উত্তরপ্রদেশ থেকেও কার্যত দিল্লিমুখী কৃষযকদের আরও একটি মিছিল।

টিকরি সীমান্তের পরিস্থিতি

টিকরি সীমান্তের পরিস্থিতি

দিল্লি পুলিশ জানিয়েছে , কোভিড পরিস্থিতিতে দিল্লিতে জমায়েত আইন বিরুদ্ধ। ফলে কৃষকদের এভাবে জমায়েত অনুমোদিত নয়। এদিকে, জমায়েতের দিকে নজর রেখে আউটার দিল্লির সিংঘু সীমান্ত ও টিকরি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+