ভুয়ো খবর নতুন ভীতি তৈরি করছে, সাংবাদিকতা নিয়ে মন্তব্য রামনাথ কোবিন্দের
ভুয়ো খবর নতুন ভীতি তৈরি করছে, সাংবাদিকতা নিয়ে মন্তব্য রামনাথ কোবিন্দের
ভুয়ো খবর নতুন আতঙ্কের কারণ। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সাংবাদিকতায় উৎকর্ষতার জন্য গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রপতি। সেখানেই বক্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, 'ভুয়ো খবর সম্প্রচার সাংবাদিকতার মতো মহৎ পেশাকে কলুষিত করছে।’ তিনি আরও বলেন, 'কথায় কথায় ব্রেকিং নিউজ সম্প্রচার সংবাদমাধ্যমকে গ্রাস করেছে। এর ফলে এই পেশার মৌলিক নীতি ও দায়বদ্ধতা হারিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে এসে রাষ্ট্রপতি আরও বলেছেন, 'অনেক আগে সাংবাদিকতা মানে, ফাইভ ডবলু, ওয়ান এইচ–থিওরি ছিল। যে তত্ত্ব সংবাদকে ব্যক্ত করত। কিন্তু বর্তমান ভুয়ো খবরের বাজারে এই পেশার মহত্ব নষ্ট হচ্ছে।’ তিনি বলেন, 'কর্তব্য পালনে সাংবাদিকদের একাধিক টুপি পরে ঘুরতে হয়। এখন দেখি একজন সাংবিকের মধ্যেই তদন্তকারী, আইনজীবী, কখনও বা বিচারকের ভূমিকায়। একজনের একাধিক চরিত্র।’ তাঁর মতে, 'একাধিক চরিত্র ধারণ করে সত্য তুলে ধরতে অত্যাধিক মনের জোর লাগে। সেই সঙ্গে লাগে পেশার প্রতি দায়বদ্ধতাও।’
সাংবাদিকদের এই যে এক অঙ্গে বহু রূপ, এই চরিত্র এদিন রাষ্ট্রপতির প্রশংসাও কুড়িয়েছে। তবে তাঁর প্রশ্ন, 'সত্যি কি পেশার প্রতি দায়বদ্ধ হয়েই তাঁরা একাজ করে থাকেন?’ তিনি জানান, এখন তুচ্ছ জিনিস নিয়ে খবর হয়। সামাজিক ও আর্থিক বৈষম্যের চিত্র খবরে তুলে ধরা হয় না। ভর্ৎসনার সুরে তাঁর মন্তব্য, রেটিং পেতে এখন অযৌক্তিক বিষয়কে খবরে প্রচার করা হয়। বৈজ্ঞানিক যুক্তিকে প্রচার না করে সবাই অযুক্তির পিছনে দৌড়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications